প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৮:৪২ পি.এম
ICT Act ,1973 :যে আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সে আইন সংশোধনের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির নেই
যে আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সে আইন সংশোধনের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির নেই। বাংলাদেশ সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, একমাত্র জাতীয় সংসদই (Parliament) আইন প্রণয়ন, সংশোধন বা বাতিল করতে পারেন ।কিন্তু ড. মোহাম্মদ ইউনূস Meticulously ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ,মহামান্য রাষ্ট্রপতি কে দিয়ে International Crimes (Tribunals) Act ,1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন টি সংশোধন করেন যা বাংলাদেশ সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি আইন টি সংশোধন করতে পারেন না ।উক্ত সংশোধনী আইন টি বেআইনি ভাবে সংশোধন করা হয়েছে ।১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটি মূলত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধের বিচার,করার বিধান প্রণীত হয়।অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ যেমন এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধাপরাধের মতো ঘটনা সংঘটিত হতে হবে । ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের কোনো যুদ্ধ ছিলো না যাহা ঘটেছে তাহা আভ্যন্তরীণ গোলোযোগ বা নির্বাচিত সরকার কে Meticulously ক্ষমতাচ্যুত করা ,হয়েছে এর ফলে উভয় পক্ষের মধ্যে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তা বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করার বিধান রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি ২৪ এর জুলাইয়ের ঘটনা কে আন্তর্জাতিক অপরাধ বা যুদ্ধাপরাধের সাথে তুলনা করে International Crimes (tribunal) Act 1973 আইনটি সংশোধন করা হয় এবং ICT) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট নেতাদের এবং কিছু পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচার করা হচ্ছে ।আমার প্রশ্ন হলো মহামান্য রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডের আইন সংশোধন করার ক্ষমতাবান ব্যক্তি নন তার কর্তৃক যে আইন টি সংশোধিত করা হয়েছে,সেই আইন দ্বারা কারো বিচার করলে সেই বিচার আইনগত ভাবে বলবৎযোগ্য হবে কিনা বা ন্যায়বিচার হবে কিনা ? প্রশ্ন রইলো জাতির কাছে ?
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত