প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১১:১১ পি.এম
Lazz Pharmaর প্রতারনা?
অনলাইন শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
গত শনিবার যমুনা ফিউচার পার্কের বিপরীতে অবস্থিত Lazz Pharma এর বসুন্ধরা আউটলেট থেকে কয়েকটি প্রডাক্ট কিনেছিলাম। এর মধ্যে ছিল Vaseline Lip Balm, Vaseline Cocoa Oil এবং আরও কিছু ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস।
কাউন্টারে দাম হিসাব করে আমাকে জানানো হলো, সর্বমোট বিল ৫,৬৪০ টাকা।
কিন্তু হিসাবটা আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হওয়ায় পুনরায় হিসাব করতে বলি। অবাক করার বিষয় হলো, পণ্যগুলো স্ক্যান করে দাম নির্ধারণ না করে কর্মীরা নিজেরাই কম্পিউটারে প্রতিটি পণ্যের দাম ম্যানুয়ালি এন্ট্রি করলো। দ্বিতীয়বার হিসাব করার পরও সঠিক বিল দিতে ব্যর্থ হন তাঁরা।
শেষ পর্যন্ত আমি নিজেই তাঁদের সঙ্গে বসে প্রতিটি পণ্যের দাম মিলিয়ে হিসাব করতে বলি। আর তখনই বেরিয়ে আসে আসল হিসাব।
আমার কেনা সব পণ্যের প্রকৃত মূল্য প্রায় ৩,৩৪০ টাকা, অথচ আমাকে প্রথমে বিল জানানো হয়েছিল ৫,৬৪০ টাকা! অর্থাৎ প্রায় ২,৩০০ টাকার বিশাল পার্থক্য।
বিষয়টি সমাধান করার পরিবর্তে কয়েকজন স্টাফ আমাকে অন্যদিকে ব্যস্ত রাখার বা মূল বিষয় থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। একজন কাস্টমার এর সঙ্গে এমন আচরণ সত্যিই হতাশাজনক।
বাসায় ফিরে প্রডাক্ট গুলা ব্যবহার করার পর বিশেষ করে Vaseline-এর প্রডাক্ট গুলার আসল-নকল নিয়েও আমার মনে সন্দেহ তৈরি হয়েছে।
পণ্যগুলোর সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত নই। তাই এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যাখ্যা প্রত্যাশা করছি।
একজন সাধারণ ক্রেতা হিসেবে আমার প্রশ্ন, একটি পরিচিত ফার্মেসি চেইনের আউটলেটে কীভাবে এমন অব্যবস্থাপনা হতে পারে? পণ্যের দাম নির্ধারণে এত বড় ভুল কেন হবে? আর ক্রেতাকে নিজে বসে প্রতিটি পণ্যের হিসাব মিলিয়ে নিতে হবে কেন?
Lazz Pharma-এর মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এমন অভিজ্ঞতা সত্যিই প্রত্যাশিত ছিল না।
একজন ক্রেতা হিসেবে সঠিক দাম দেওয়া এবং আসল পণ্য পাওয়ার নিশ্চয়তা চাওয়া আমার অধিকার।
আশা করি কর্তৃপক্ষ বিষয়টির জবাব দেবে।
-Mahezad Haque mridula
Mehedi Hassan Sagor's Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
সম্পাদক ও প্রকাশক : এম জি কিবরিয়া চৌধুরী
দৈনিক বাংলাদেশ অর্থনীতি ৮৫, নয়াপল্টন (৪র্থ তলা) ঢাকা-১০০০, বাংলাদেশ। মোবাইল: ০১৭১২-৭১৪৪৯৩, ০১৫৩৪-৬৪৬১৪১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত