, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার
আর্জেন্টিনার পরের ম্যাচে নেই মন্তিয়েল

আর্জেন্টিনার পরের ম্যাচে নেই মন্তিয়েল
:খেলা ২০ জুন ২০২৬,

গঞ্জালো মন্তিয়েলএএফএ
মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত বিশ্বকাপে দারুণ সময়ই কাটছে আর্জেন্টিনার। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩–০ গোলের জয় দিয়ে শুরু হয়েছে তাদের অভিযান। আগামী পরশু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

তবে এই সময়ে একটি বিষয় কোচ লিওনেল স্কালোনিকে অস্বস্তিতে রেখেছিল। বিশ্বকাপ শুরুর পর থেকে কোনো দিনই পুরো স্কোয়াডকে একসঙ্গে অনুশীলনে পাননি তিনি।

কখনো এমিলিয়ানো মার্তিনেজ, লিওনেল মেসি, ক্রিস্তিয়ান রোমেরো বা হুলিয়ান আলভারেজ, আবার কখনো নিকোলাস পাস, লিয়ান্দ্রো পারেদেস কিংবা নিকোলাস তালিয়াফিকো ছিলেন অনুশীলনের বাইরে। নানা শারীরিক সমস্যা ও সতর্কতামূলক বিশ্রামের কারণে প্রায় প্রতিদিনই কেউ না কেউ অনুপস্থিত ছিলেন।

শুক্রবার অবশেষে পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পেয়েছেন স্কালোনি। কিন্তু সেই স্বস্তির মধ্যেই এসেছে নতুন দুঃসংবাদ। পেশির চোটের কারণে অন্তত একটি ম্যাচের জন্য ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর, সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না।

মেসির ট্যাকল নিয়ে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার
গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচে মন্তিয়েলকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে আলজেরিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে শুরু করেছিলেন স্কালোনি, অস্ট্রিয়ার বিপক্ষে তাতে অন্তত একটি পরিবর্তন যে আসছে, সেটি এখন প্রায় নিশ্চিত।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তাঁকে নিয়ে প্রথম শঙ্কা দেখা দেয় গত পরশু। বাঁ পায়ের চোট কাটিয়ে উদ্বোধনী ম্যাচে মাঠে নামা এই রিভার প্লেট ফুলব্যাক সেদিন মাঠের অনুশীলনে অংশ নেননি, সময় কাটিয়েছেন জিমে।

শুক্রবার তিনি মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করলেও শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেননি। পরে তাঁর শারীরিক পরীক্ষা করা হলে দেখা যায়, ডান পায়ে অতিরিক্ত চাপজনিত সমস্যায় ভুগছেন তিনি।