
অনলাইন বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল অনেক আগেই, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। এই পরিকল্পনার কথা খুব ভালো করেই জানতো বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক কূটনৈতিক চাপে পড়ে তা বলতে পারেনি। বিপুল নিরাপত্তা সহ নিরাপদে আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফিরে আসতে চলেছেন শেখ হাসিনা।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশ সংবাদমাধ্যমের দৃষ্টি এড়িয়ে ঢাকা সফর করে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সহ উচ্চ নেতৃবৃন্দের সঙ্গে টানা আঠারো ঘন্টার অত্যন্ত গোপন এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন। বাংলাদেশ বা ভারত কোনো দেশের সরকারই আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি। অত্যন্ত সংবে*-দনশীল কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনার কারণেই এই সফরটি বিশেষভাবে গোপনীয় রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
রহস্যজনকভাবে অজিত দোভালের এই কথিত সফর নিয়ে ঢাকা বা দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এমনকি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফেরানো, শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া নিয়ে নিশ্চয়তা ও দু’দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে গোপন বৈঠক হয়ে থাকতে পারে।
গত ১৭ ই সেপ্টেম্বর দু দেশের মধ্যে হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় এই সফরটি তাৎক্ষণিকভাবে বাংলাদেশের গণমাধ্যমে আসেনি বলা ভালো বাংলাদেশ সংবাদমাধ্যমকে জানতে দেওয়া হয়নি। প্রায় দশ দিন পর টাইমস অব ইন্ডিয়া ও রেডিফ সহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই গোপন সফরের খবর প্রকাশিত হলে বাংলাদেশের গণমাধ্যম যেমন ঢাকা পোস্ট ও দৈনিক ইনকিলাবএ তা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, জল বণ্টন, বাণিজ্য, জ্বা*-লানি সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার কথা বলা হলেও, আসলে এই গোপন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল শেখ হাসিনা— এমনটাই কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
Akshay Majumdar II’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।




















