, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তানের জনসংখ্যা ধীনতার সময়  ছিল  ৩ কোটি  বর্তমানে ২৫ কোটির বেশি চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪ শামীমের ওপর ৩ দফায় হয় ‘মব’, জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের জাপানকেছাড়িয়ে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশহচ্ছে ভারত চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আরও এক মামলায় গ্রেপ্তার ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে মৃত্যু বেড়ে ৩৪

চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১ পড়া হয়েছে
অনলাইন বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
\রাজশাহীতে চলন্ত কাভার্ড ভ্যান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চুরি যাওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলে গিয়ে এক চোর ভ্যানের পেছনে উঠে দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)।

পুলিশের তথ্য অনুযায়ী, মোজাম্মেলের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি চুরির মামলা রয়েছে। সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহীতে ফেরেন বিভাগীয় ক্রিকেট দলের সদস্যরা। বিসিবির উদ্যোগে ভাড়া করা একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহীতে পাঠানো হচ্ছিল।

পেছনে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানচালক সজীবকে জানান। পরে তিনি গাড়ি থামিয়ে পেছনের দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, ৫৪টি লাগেজের মধ্যে রয়েছে ৪৬টি।

এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ অভিযান শুরু করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরের দলটিকে শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদত হোসেনের বাড়ি থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

পাকিস্তানের জনসংখ্যা ধীনতার সময়  ছিল  ৩ কোটি  বর্তমানে ২৫ কোটির বেশি

চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : এক ঘন্টা আগে