, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ জার্মানির কমিশনার ফারুক ও তাঁর স্ত্রীর ১ কোটি ৪৭ টাকা এবং প্রায় ৩ কোটি টাকার সম্পদ জব্দ স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে চার ছাত্রীহবিগঞ্জে উদ্ধার জয় বাংলা’ স্লোগান:আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ফ্লাইদুবাই কাণ্ড:নিষিদ্ধ ৩১ মুসলিম দেশের ক্রু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সমাজে ‘দৃষ্টান্ত স্থাপন করা’ তিন ব্যক্তির বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, প্রেসিডিয়াম সদস্য ‘আটক আয়াস-রিমির মামলার শুনানিতে আইনজীবীকে মারধর, হট্টগোল :এজলাস ছাড়েন বিচারক। নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকেআগুন,পুড়ল বাইক-নথি

জয় বাংলা’ স্লোগান:আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ৫৪ মিনিট আগে
  • ১ পড়া হয়েছে
অনলাইন বুধবার১৪ অক্টোবর২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলামসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি নন। পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আজ বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার জিয়াউল ইসলাম নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও উদীচী শিল্পী গোষ্ঠীর নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। গ্রেপ্তার অন্য দুজন হলেন জিয়াউল ইসলামের ছোট ভাই আতিকুল ইসলাম ও আইনজীবী মাহবুবুর রহমান।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন। সন্ত্রাসবিরোধী আইনে করা পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে।

এদিকে জিয়াউল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তাঁদের মুক্তির দাবি জানিয়েছেন আইনজীবীসহ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতারা। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, জিয়াউল ইসলাম ও আতিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁদের সঙ্গে যুক্ত ছিলেন। তখন জিয়াউল ইসলাম সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলেন। আন্দোলনে সাংস্কৃতিক জোট জোরালোভাবে রাজপথে ছিল।

রফিউর রাব্বি বলেন, আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকা কোনোভাবেই কাউকে অপরাধী প্রমাণ করে না। নতুন করে তাঁদের মামলায় জড়ানো বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি দ্রুত তাঁদের মুক্তির দাবি জানান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মী হিসেবে ওই তিনজন গতকাল আদালত প্রাঙ্গণে সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ছিলেন। সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

জনপ্রিয়

কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ জার্মানির

জয় বাংলা’ স্লোগান:আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার

প্রকাশের সময় : ৫৪ মিনিট আগে