, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তানের জনসংখ্যা ধীনতার সময়  ছিল  ৩ কোটি  বর্তমানে ২৫ কোটির বেশি চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪ শামীমের ওপর ৩ দফায় হয় ‘মব’, জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের জাপানকেছাড়িয়ে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশহচ্ছে ভারত চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আরও এক মামলায় গ্রেপ্তার ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে মৃত্যু বেড়ে ৩৪

আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

  • প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৩ পড়া হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র কোরআন ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে শামীমের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তার কিছু কথোপকথন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) রাতে কয়েকজন ব্যক্তি শামীমের বাড়িতে যান। এ সময় তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে তার ভাইয়েরা তাকে উদ্ধার করে কুলিয়ার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করেন।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে; তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ডিউটি অফিসার এএসআই ইব্রাহিম জানান, মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধর্মীয় অবমাননার অভিযোগের সত্যতা এখনো তদন্তসাপেক্ষ। অভিযোগের বিচার আইনগত প্রক্রিয়ায় হওয়া উচিত, কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা অপরাধ বলে জানান তিনি।

জনপ্রিয়

পাকিস্তানের জনসংখ্যা ধীনতার সময়  ছিল  ৩ কোটি  বর্তমানে ২৫ কোটির বেশি

আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬