
অনলাইন বুধবার ১৪ অক্টোবর ২০২৬
ধোলাই টিভি : দ্বিচারিতায় নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশকে আবারও গৌরবমণ্ডিত করেছেন প্রধানমন্ত্রী হাসিনার এক্স মুখপাত্র নাইমুল ইসলাম খান। গতকাল জাতিসংঘের “Hypocrisy Hall of Fame” এ তাকে “গ্লোবাল ডাবল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণ শেষে তিনি বলেন, “আমি সব সময় সত্য বলি — তবে কখন, কার সামনে, কোন ক্যামেরায়, সেটা আমার কূটনৈতিক দক্ষতার ওপর নির্ভর করে।”
এই বক্তব্যের পর উপস্থিত সবাই করতালি না দিয়ে ভয়ে মুচকি হাসেন।
জানা গেছে, দিনে তিনি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠস্বর, আর রাতে সেন্সর বোর্ডের উপদেষ্টা হিসেবে কাজ করেতেন। সাংবাদিকরা বলেন, “তিনি একমাত্র মানুষ যিনি একই নিউজকে দুইভাবে লিখতে বলেন — একবার সরকারের জন্য, একবার জনগণের জন্য।”
নাইমুল সাহেবের নিকটজনদের মতে, তার প্রিয় খেলা হলো “বক্তব্য বদলানো”। সকালে বলেন “দেশে গণতন্ত্র আছে”, বিকেলে বলেন “গণতন্ত্র এখন বিশ্রামে”, আর রাতে বলেন “গণতন্ত্রের দরকার কী, আমি আছি!”
তবে তার সবচেয়ে বড় অবদান হলো “নৈতিক ব্যাকফ্লিপ”— অর্থাৎ তিনি এক মিনিটে এমনভাবে অবস্থান পরিবর্তন করতে পারেন যে দর্শকরা বিভ্রান্ত হয়ে যায়, তিনি আসলে সরকারে আছেন নাকি বিরোধীদলে!
শেষ খবর পাওয়া পর্যন্ত, তিনি নিজের দ্বিচারিতাকে “বুদ্ধিবৃত্তিক ভারসাম্য” বলে আখ্যা দিয়েছেন এবং ঘোষণা করেছেন, “আমি মিথ্যা বলি না, কেবল সত্যকে একটু সাজাই— আওয়ামী রঙে।
ধোলাই টিভি ‘s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।




















