, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ৩৫ পড়া হয়েছে
অনলাইন   সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলায় (হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী) সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন নির্মাণকৃত বাড়িও হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে এসব উপজেলায় স্থানীয় প্রশাসন বন্যায় গৃহহারা পরিবারগুলোকে নতুন করে বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে। সেসব বাড়ি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন।

একই সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশ ও সেখানে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন।প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাডও প্রস্তুত করা হচ্ছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে সমাবেশ ও ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্তদের হস্তান্তর করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি। এখনো দাপ্তরিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬