, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

বিশ্ব রেকর্ড গড়ে জন্মদিন স্মরণীয় করলেন লিটন দাস

  • প্রকাশের সময় : ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৩৫ পড়া হয়েছে
অনলাইন মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নিজের ৩২তম জন্মদিনটি অসাধারণ এক বিশ্ব রেকর্ডে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা কিপার-ব্যাটার লিটন দাস। আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে চমৎকার এক ডিসমিসালের মাধ্যমে ১৫০ বছরের দীর্ঘ টেস্ট ক্রিকেট ইতিহাসে একক এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তিনি।

টেস্ট ইতিহাসে এই কীর্তি ইতিপূর্বে আর কারোরই ছিল না। এর আগে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ডেনিস লিন্ডসি ব্যাট হাতে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৮টি ডিসমিসাল করেছিলেন। আবুধাবি টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৩ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রান করার পর উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করে ডেনিস লিন্ডসির প্রায় ৬০ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস।

ম্যাচের আগের দিনই খালেদ মাসুদ পাইলটের ১ টেস্টে ৭ ডিসমিসালের জাতীয় রেকর্ড টপকে গিয়েছিলেন লিটন। মঙ্গলবার শেষ দিনে ইকরাম আলিখিলের ক্যাচটি লুফে নিয়ে নিজের ডিসমিসাল সংখ্যা ৯-এ নিয়ে যান তিনি। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে পতন হওয়া চার উইকেটের প্রতিটিতেই ছিল উইকেটের পেছনে থাকা লিটনের প্রত্যক্ষ অবদান।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ১১টি ডিসমিসাল করার যৌথ রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ভারতের রিশভ পন্তের। আর মাত্র দুটি ডিসমিসাল করলে লিটন ছুঁয়ে ফেলবেন এই তিন কিংবদন্তিকে; আর তিনটি ডিসমিসাল করতে পারলে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের একক বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

বিশ্ব রেকর্ড গড়ে জন্মদিন স্মরণীয় করলেন লিটন দাস

প্রকাশের সময় : ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬