, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত ন্যূনতম মজুরি:গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি

আপত্তিকর ভি‌ডিও ভাইরাল সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা

  • প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৯ পড়া হয়েছে

অনলাইন  রবিবার, ০১ নভেম্বর ২০২৬

তাইজুল ইসলামের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল হওয়ার পর মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে ওই ব্যক্তির বাড়ি-ঘর ভাঙচুর করেন।

তাইজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পরে এই ভাঙচুরের ঘটনা ঘটে। তবে বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী বলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছেন তাইজুল ইসলাম।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত

আপত্তিকর ভি‌ডিও ভাইরাল সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা

প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬