, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালীতে আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর নড়াইলে প্রায় ২০০ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ! হিন্দু পরিবার ও আওয়ামী লীগ-সমর্থকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি। আপনারাও আওয়ামী লীগের অনুসরণ অনুকরণ করবেন না তিন এমপির ভূমিকা দুদকের এই “অলৌকিক” নীরবতা বাংলাদেশ সেনাপ্রধানের নীরবতায় রহস্য ঘনীভূত হচ্ছে বাংলাদেশ এখন এই তিনজনের দখলে। আর সব ঢেউ টিন। নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনারওপ্রথম আলো ৭১ এর মুক্তি যুদ্ধ পরাজিত হতে পারে না, শেখ হাসিনার প্রত্যাবর্তন গোপালগঞ্জেউৎসবের আমেজ! ঢাকা জেলা ও মহানগরীতে জুনিয়রদের বিভিন্ন বাহিনী তৈরি করে ফেলছে।

মুন্সীগঞ্জে কুণ্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম

  • প্রকাশের সময় : ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৯ পড়া হয়েছে

মোঃ রাব্বি সরদার , মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কুণ্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।‌ রোববার (৮ নভেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিক ভাবে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। এ ছাড়া বক্তব্য দেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খান মনিরুল মনি পল্টন, সহসভাপতি আকতার হোসেন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো। সমাবেশ সঞ্চালনা করেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল।

জনপ্রিয়

পটুয়াখালীতে আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর

মুন্সীগঞ্জে কুণ্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম

প্রকাশের সময় : ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬