, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখহাসিনা, দাবি বিজেপি বিধায়কের শেখ হাসিনার দেশে ফেরা :পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকেএনসিপি:যে কোনোঐক্যে সংস্কার ও জুলাই সনদ আগে পটুয়াখালীতে আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর নড়াইলে প্রায় ২০০ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ! হিন্দু পরিবার ও আওয়ামী লীগ-সমর্থকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি। আপনারাও আওয়ামী লীগের অনুসরণ অনুকরণ করবেন না তিন এমপির ভূমিকা দুদকের এই “অলৌকিক” নীরবতা

নূরের বিরুদ্ধে হত্যায় প্ররোচনার অভিযোগ কীসের ভিত্তিতে আনা হলো, সেই প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক, লেখক ডেভিডবার্গম্যান।

  • প্রকাশের সময় : ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে

অনলাইন রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বরেণ্য অভিনেতা, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে হত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে তাঁকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করার মতো কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। অভিযোগের পক্ষে উপস্থাপিত ছয়টি ভিডিওর কোনোটিতে তাঁর বক্তব্য বা উপস্থিতিও পাওয়া যায়নি। যে হত্যাকাণ্ডে তাঁকে প্ররোচনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে, সেটি ঘটেছে ঢাকার বাড্ডায়। অথচ তাঁর নির্বাচনী এলাকা নীলফামারীতে জুলাই-আগস্টের আন্দোলনে কেউ নিহত হননি। এ অবস্থায় নূরের বিরুদ্ধে হত্যায় প্ররোচনার অভিযোগ কীসের ভিত্তিতে আনা হলো, সেই প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক, লেখক ডেভিড বার্গম্যান।
বিএনপি সরকারের সমর্থনপুষ্ট বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন বার্গম্যান। বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, আজ বিখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূরের জন্মদিন হওয়ায়। একদিকে তাঁর জন্মদিনে সমাজ মাধ্যমে শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছেন ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী নাট্যাঙ্গনের বিশিষ্ট অভিনয়শিল্পীরা; অন্যদিকে নতুন করে সামনে এসেছে তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্ত, অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন। কারাগারে থাকা এ অভিনেতার জন্মদিনে তাঁর পরিবারের সদস্য, সহকর্মীদের শুভেচ্ছাবার্তার পাশাপাশি ন্যায়বিচারের দাবিও আলোচনায় এসেছে।
তাঁকে জন্মদিনে অভিবাদন। শুভ জন্মদিন। সময় থাকলে বিস্তারিত পড়তে পারেন সুখবর ডটকমের প্রতিবেদনে—নূরের এলাকায় জুলাই-আগস্টে কেউ নিহত হননি, তিনি কীভাবে হত্যায় ‘প্ররোচনা’ মামলার আসামি। লিংক

Hasan Shantonu’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

নূরের বিরুদ্ধে হত্যায় প্ররোচনার অভিযোগ কীসের ভিত্তিতে আনা হলো, সেই প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক, লেখক ডেভিডবার্গম্যান।

প্রকাশের সময় : ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬