, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখহাসিনা, দাবি বিজেপি বিধায়কের শেখ হাসিনার দেশে ফেরা :পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকেএনসিপি:যে কোনোঐক্যে সংস্কার ও জুলাই সনদ আগে পটুয়াখালীতে আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর নড়াইলে প্রায় ২০০ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ! হিন্দু পরিবার ও আওয়ামী লীগ-সমর্থকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি। আপনারাও আওয়ামী লীগের অনুসরণ অনুকরণ করবেন না তিন এমপির ভূমিকা দুদকের এই “অলৌকিক” নীরবতা

আপত্তিকর ভি‌ডিও ভাইরাল সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা

  • প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৭ পড়া হয়েছে

অনলাইন  রবিবার, ০১ নভেম্বর ২০২৬

তাইজুল ইসলামের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল হওয়ার পর মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে ওই ব্যক্তির বাড়ি-ঘর ভাঙচুর করেন।

তাইজুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পরে এই ভাঙচুরের ঘটনা ঘটে। তবে বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী বলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছেন তাইজুল ইসলাম।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

আপত্তিকর ভি‌ডিও ভাইরাল সেই জামায়াত নেতার বাড়ি ভেঙে দিয়েছে জনতা

প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬