, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখহাসিনা, দাবি বিজেপি বিধায়কের শেখ হাসিনার দেশে ফেরা :পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকেএনসিপি:যে কোনোঐক্যে সংস্কার ও জুলাই সনদ আগে পটুয়াখালীতে আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর নড়াইলে প্রায় ২০০ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ! হিন্দু পরিবার ও আওয়ামী লীগ-সমর্থকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি। আপনারাও আওয়ামী লীগের অনুসরণ অনুকরণ করবেন না তিন এমপির ভূমিকা দুদকের এই “অলৌকিক” নীরবতা

মুন্সীগঞ্জে পুকুরে মরা মুরগি ফেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ২৫ লাখ টাকা 

  • প্রকাশের সময় : ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে

রাব্বি সরদার , মুন্সীগঞ্জ প্রতিনিধি:‌ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাছ চাষের পুকুরে প্রায় সাড়ে তিন শ মরা মুরগি ফেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক মো. সিদ্দিকুর রহমান। এ ঘটনায় প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খলাগাঁও এলাকায় ফুলতলা ব্রিজের নিচে বাড়ির পশ্চিম পাশে প্রায় এক একর আয়তনের একটি পুকুরে গত তিন বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন সিদ্দিকুর রহমান। গত ২৭ অক্টোবর রাতে পূর্ববিরোধের জেরে তাঁর পুকুরে মরা মুরগি ফেলে মাছের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকার মো. সেকান্দর শেখ নামের এক ব্যক্তি একটি মুরগির খামার থেকে আনুমানিক সাড়ে তিন শ মরা মুরগি নিয়ে এসে ওই পুকুরে ফেলে দেন। মরা মুরগি পুকুরে ফেলার কারণে মাছ মারা যেতে শুরু করে। পরদিন ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে পুকুরে গিয়ে সব মাছ মরে পানির ওপর ভাসতে দেখেন সিদ্দিকুর রহমান। তাঁর দাবি, এতে প্রায় ২৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।

সিদ্দিকুর রহমানের অভিযোগ, প্রতিবেশী টুটুল হালদার (৫০) ও আফছার (৫৫) নামের দুই ব্যক্তির সঙ্গে তাঁর পূর্ববিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই তাঁর মাছের খামারের ক্ষতি করার উদ্দেশ্যে পুকুরে মরা মুরগি ফেলা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়ে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে মরা মুরগি পুকুরে ফেলার বিষয়ে খোঁজখবর নিতে থাকেন তিনি। পরে বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাছে জানতে চাইলে তাঁরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং খুন ও জখমের হুমকি দেন বলে অভিযোগ করেন সিদ্দিকুর রহমান।

এ বিষয়ে অভিযুক্ত টুটুল হাওলাদার বলেন, আমাকে আফসার উদ্দিন ওই পুকুরে মরা মুরগি ফেলতে বলেন। তার নির্দেশে আমি মরা মুরগি পুকুরে ফেলেছি।

আফসার উদ্দিন বলেন, আমি পুকুরের মালিক সিদ্দিকুর রহমানের ছোট ভাই তানজিল শেখের সাথে কথা বলি। তিনি বলেন পুকুরে মরা মুরগি ফেলতে।

এবিষয়ে তানজিল শেখ জানান, আমাকে ফোন দিয়ে ভাইয়ের মোবাইল নাম্বার চেয়েছেন কিন্তু মুরগি ফেলার বিষয়ে আমাকে কিছু বলা হয়নি, আমিও কিছু বলিনি।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

মুন্সীগঞ্জে পুকুরে মরা মুরগি ফেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ২৫ লাখ টাকা 

প্রকাশের সময় : ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬