, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র উঁচিয়ে গুলি : হেঁটে যাচ্ছেন ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১৯ পড়া হয়েছে

একটি পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে আসছেন এক যুবক। একপর্যায়ে প্যান্টের পেছনের পকেট থেকে পিস্তল বের করেন তিনি। এরপর পোশাক কারখানার দিকে গুলি ছোড়েন। পরে এগোতে থাকেন গুলি করতে করতে।

চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালের দিকে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তাঁদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

স্থানীয় লোকজনের দাবি, একটি পক্ষ বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। গতকাল গুলির ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় বক্তব্য জানতে যুবদল নেতাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পুলিশও তদন্ত স্বার্থে কারও নাম প্রকাশ করতে চায়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত করছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে

জনপ্রিয়

অস্ত্র উঁচিয়ে গুলি : হেঁটে যাচ্ছেন ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬