
অনলাইন,রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
অতি দুর্লভ এ ছবিটি পাঠিয়েছেন আমার ফেইসবুক বন্ধু মোস্তাফিজুর রহমান খোকন। সংগীত-সংস্কৃতির প্রতি আমার অনুরাগের বিষয়টি তিনি অনেকদিন থেকেই ফলো করছিলেন। অবশেষে কালকেই যুক্ত হলাম ফেইসবুক বন্ধু হিসাবে। বর্তমানে তিনি বসবাস করছেন নিউইয়র্কে। কথা বলতে বলতে দেখা গেল, তিনি আমার নিকট আত্মীয়-পরিজনদের বেশ ভালরকম চেনেন। আমারও চেনা হয়ে গেল তাঁর আত্মীয়দের। সবচেয়ে বড় কথা হলো, আমরা উভয়ে নরসিংদীবাসী। তাঁর বাড়ি শিবপুর এবং আমার মনোহরদী- পাশাপাশি উপজেলা।
আরও ভালো লাগলো এই জেনে যে, তিনি মরমি কণ্ঠশিল্পী আব্দুল আলীম সাহেবের একজন একনিষ্ঠ ভক্ত এবং এ সম্পর্কিত সংগ্রহও আছে বেশ। এমন একজন সংগীত-সংস্কৃতিমনস্ক মানুষের সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগছে। খোকন সাহেব এই দুর্লভ ছবিটির বিশদ পরিচয়ও দিয়েছেন।
ছবিটি ১৯৬৩ সালে তৎকালিন পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক দলের তৎকালিন সোভিয়েত ইউনিয়ন সফরকালে তোলা। এই দুর্লভ ছবিটি মস্কোতে তোলা হয়েছিল। সুন্দর এ ছবিতে সর্বডানে মরমি কণ্ঠশিল্পী আব্দুল আলীম সাহেবকে দেখা যাচ্ছে। তাঁর সামনে মজা করে আইসক্রিম খাচ্ছেন সব্যসাচী কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। ছবিতে সুবিখ্যাত কণ্ঠশিল্পী লায়লা আরজুমান্দ বানু এবং অন্যান্যদেরও দেখা যাচ্ছে।
অতীব দুর্লভ এ ছবিটি পাঠানোর জন্য জনাব মোস্তাফিজুর রহমান খোকনকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
M. Obaidur Rahman’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন। https://jatvbd.com/login-door





















