, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালীতে আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর নড়াইলে প্রায় ২০০ হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ! হিন্দু পরিবার ও আওয়ামী লীগ-সমর্থকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি। আপনারাও আওয়ামী লীগের অনুসরণ অনুকরণ করবেন না তিন এমপির ভূমিকা দুদকের এই “অলৌকিক” নীরবতা বাংলাদেশ সেনাপ্রধানের নীরবতায় রহস্য ঘনীভূত হচ্ছে বাংলাদেশ এখন এই তিনজনের দখলে। আর সব ঢেউ টিন। নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনারওপ্রথম আলো ৭১ এর মুক্তি যুদ্ধ পরাজিত হতে পারে না, শেখ হাসিনার প্রত্যাবর্তন গোপালগঞ্জেউৎসবের আমেজ! ঢাকা জেলা ও মহানগরীতে জুনিয়রদের বিভিন্ন বাহিনী তৈরি করে ফেলছে।

তিন এমপির ভূমিকা দুদকের এই “অলৌকিক” নীরবতা

  • প্রকাশের সময় : ১১:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৪ পড়া হয়েছে
 ·অনলাইন শনিবার, ২১ নভেম্বর ২০২৬
কানাডার রাত—মানে বাংলাদেশের সকাল—চোখে ঘুম জড়িয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। লিখেছিলাম, “৫ আগস্টের পর বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী নেতারা আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীর জামিন করিয়েছিলেন, তারাই বর্তমানে সহিংসতা চালাচ্ছে।” এই পোস্টের পর হয়ত তাঁরা হিসেব নিকেশ করবেন এই ভেবে নিশ্চিন্তে বালিশে মাথা রেখেছিলাম।
কিন্তু কানাডার সকাল আর বাংলাদেশের সন্ধ্যায় ঘুম ভাঙতেই দেখি দৃশ্যপট পুরো বদলে গেছে! শুনলাম মানি লন্ডারিংয়ের এক মামলায় নাকি হাজির ছিলেন বিএনপির এই তিনজন বর্তমান সাংসদ। বিস্তারিত যা জানা গেল, তাতে চোখ কপালে ওঠার জোগাড়—সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ) এবং তার স্ত্রী রুকমিলা জামানের প্রাইভেট সেক্রেটারি (পিএস) মোহাম্মদ আব্দুল আজিজ নাকি ভুয়া কোম্পানির নামে ইউসিবিএল ব্যাংক থেকে কমপক্ষে ২৫ কোটি টাকা নিয়ে ঘুরপথে সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে হাইকোর্ট বিভাগ দুদকের ওই মামলায় আব্দুল আজিজকে জামিন দেন, আর পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক সেই জামিন আদেশের কার্যকারিতা স্থগিত করেন, আজ চেম্বার জজ আদালতে ১ নম্বর আইটেম হিসেবে ছিল।
আশ্চর্যজনকভাবে, মামলাটি দুদকের এবং দুদক মূল প্রসিকিউটর হওয়া সত্ত্বেও জামিনের বিরুদ্ধে দুদক কোনো আপিল করেনি; রাষ্ট্রপক্ষ থেকেই আপিল ও মিসলেনিয়াস পিটিশন করে স্থগিতাদেশ নেওয়া হয়েছে এবং দুদককে তড়িৎ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এখানেই আমার মূল উদ্বেগ। যে বিএনপির নেতাকর্মীরা অতীতে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের মামলা, হামলা, গুম, খুনসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় যখন পালাতক পরাজিত অপশক্তি আজ ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, এমনকি বিএনপির কর্মী হত্যার মতো ঘটনা ঘটিয়েছে—এবং এসবের পেছনে বিদেশে পাচার হওয়া টাকার যোগান থাকার অভিযোগ উঠছে—তখন পরিস্থিতির ভয়াবহতা নিয়ে শঙ্কিত না হওয়ার উপায় নেই। এমন টালমাটাল সময়ে এই তিনজন বর্তমান সাংসদের ভূমিকা ও অবস্থান নিয়ে আমাদের সাধারণ কর্মীদের মনে নানা প্রশ্ন ও অস্বস্তি তৈরি হওয়াটাই স্বাভাবিক।
যে দলের সাংসদরা রাষ্ট্রের দায়িত্বে আছেন, সেই দলকেই হটানোর মিশনে বিদেশে পাচার হওয়া কোটি কোটি টাকা “ফায়ার সার্ভিস” নয়, বরং “ককটেল ও অগ্নিসংযোগ সার্ভিস” হিসেবে কাজ করছে! নিজের দলের কর্মীর রক্ত আর ঘরের বারুদ যখন বিদেশে পাচার হওয়া তহবিলের যোগান থেকেই উঁকি দেয়, তখন সেই দলের তিন এমপির ভূমিকা ঘিরে তৈরি হওয়া নানা দৃশ্যপট দেখে মনে হয়—আজও যেন ফ্যাসিস্টের পক্ষে এক অদ্ভুত “কমেডি অব এররস” চলছে! তার ওপর মূল প্রসিকিউটর হয়েও দুদক যেখানে জামিনের বিরুদ্ধে আপিল করার মতো “কষ্ট”টুকু করেনি, সেখানে রাষ্ট্রপক্ষ দৌড়ে গিয়ে স্থগিতাদেশ আনল—মনে হচ্ছে দুদক সাহেবরা গভীর ধ্যানে ছিলেন!
সব মিলিয়ে, রাতের পোস্ট, সন্ধ্যার ব্রেকিং, পাচার হওয়া টাকার হিসাব, তিন এমপির ভূমিকা আর দুদকের এই “অলৌকিক” নীরবতা—আজও ফ্যাসিস্টের পক্ষে আমাদের এই “অপূর্ব” রাজনৈতিক ও আইনি নাটকে আপনাদের এই “পেশাদারিত্ব” অব্যাহত থাকুক! দর্শক হিসেবে আমরা তো কেবল সিটবেল্ট বেঁধে পরবর্তী দৃশ্যের অপেক্ষায় আছি।

Kazi Mostafizur Rahman Ahad’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

পটুয়াখালীতে আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর

তিন এমপির ভূমিকা দুদকের এই “অলৌকিক” নীরবতা

প্রকাশের সময় : ১১:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬