
অনলাইনসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মেজর জেনারেল ফজলে এলাহী আকবর ঢাকায় আমাদের প্রতিবেশী। সেনাবাহিনীতে খুব কম অফিসারই তাঁর মত বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী। অনেক কারণেই উনি আমার ঘনিষ্ঠ। একে তো ফৌজদারহাট ক্যাডেট কলেজ। দুই. বাংলাদেশ সেনাবাহিনী। আমি চাকরি না করলেও আমার বাবা করেছেন আর অনেকেই বলে থাকেন আমার বাবার চেয়েও আমি পাকিস্তান প্রত্যাগত অফিসারদের সাথে বেশি close। তাদের সম্পর্কে বেশি জানি। কথাটা হয়ত পুরোপুরি মিথ্যা না। তিন. আমাদের চিন্তাধারার মিল।
এক সময়ে দেশে গেলে সব সময়ই দেখা হত। এখন আর ওইভাবে হয় না।
জ্ঞান হবার পর থেকেই বাংলাদেশের রাজনীতি ফলো করে আসছি। আমরা হলাম সেই প্রজন্ম, যারা রাজনীতিতে জিয়াউর রহমানের উত্থান দেখেছি আবার তার মৃত্যুতে পুরো জাতিকে শোকে পাথর হতেও দেখেছি। জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল প্রবাদতূল্য। ওই জনপ্রিয়তাই বিএনপিকে এবার সহ তিনবার ক্ষমতায় এনেছে তাঁর মৃত্যুর পরেও। জিয়াউর রহমান তাঁর শাসনামলে তাঁর দলে যোগ্যদের মূল্যায়ন করতেন। তিনি মেধাবী, শিক্ষিত লোকদের তাঁর কাছে এনেছিলেন। আমার যতদূর মনে পড়ে তাঁর সময়ে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন প্রফেসর এম শামসুল হক, যোগাযোগ মন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন কর্ণেল (অবঃ) আকবর হোসেন, অর্থ মন্ত্রী ছিলেন সাইফুর রহমান। এছাড়াও ব্যারিস্টার নাজমুল হুদা, ডাক্তার বদরুদদোজা চৌধুরী, আব্দুল মান্নান ভূঁইয়া, শেখ রাজ্জাক আলী, ব্যারিস্টার জমিরউদদিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার আবুল হাসনাত , এল কে সিদ্দিকী বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
কিন্ত বিএনপির রাজনীতিতে তারেক রহমানের আবির্ভাব হওয়ার পর এই ” মূল্যায়ন ” ক্রমেই অস্তমিত হওয়া শুরু হয়। বিএনপির সেই সব ত্যাগী নেতারা দলে হয়ে পড়েন ব্রাত্য,অবহেলিত। এর মূল্য বিএনপিকে দিতে হয় ১৮ বছর ক্ষমতার বাইরে থেকে। এরপরও হয়ত কোনদিনই বিএনপি আর ক্ষমতায় আসত না এই জুলাই-আগষ্টের আন্দোলন না হলে। অথচ অকৃতজ্ঞ বিএনপি সেটা স্বীকারও করে না এখন।
মূল্যায়নের কথা বলছিলাম। মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বিএনপির সেই কঠিন সময়ে খালেদা জিয়ার পাশে ছিলেন। আওয়ামী লীগ সরকার তাঁকে বহু ভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। এসব কথা তিনি নিজেই আমাকে বলেছিলেন। অথচ তারেক রহমান এসে কি করলেন? বিএনপির অনেক ত্যাগী রাজনৈতিক নেতার মত এই ভদ্রলোককেও তিনি অবহেলা করলেন। তারেক রহমান কি কিছুই জানেন না নাকি তার কাছে এসবের কোন মূল্য নেই? আমি ওই সময়ে উনাকে ( ফজলে এলাহী আকবর) বলেছিলাম ” আপনার মত লোকের এসবের মধ্যে যাওয়াই উচিত হয় নাই। আপনাকে বিএনপি কখনওই মূল্যায়ন করবে না ” তারেক রহমান নিজে যতই কৃচ্ছতা সাধন করুন না কেন, তিনি যদি রাজনীতিতে শত্রু-মিত্র চিনতে ভুল করেন, তবে তাঁকে এবং তার দলকে তার মাশুল দিতে হবে। তার প্রমাণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি।
Ziauddin Ahmed’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।




















