, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অলস টাকার পাহাড়, ঋণ বিতরণে ভাটা রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী

পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

  • প্রকাশের সময় : ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৩৪ পড়া হয়েছে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তাঁরা দুজনই বাংলাদেশি। মক্কার একটি মসজিদের ভেতর তাঁরা অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত হলে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করেছিল।

এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র মসজিদের নিরাপত্তা রক্ষায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়াহ আইন কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পবিত্র স্থানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আদালতের এ রায় পরে উচ্চতর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বহাল রাখলে তা চূড়ান্ত রূপ লাভ করে। এর পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করতে সৌদি আরবের রাজকীয় ডিক্রি বা আদেশ জারি করা হয়। সেই ধারাবাহিকতায় বুধবার মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার পদক্ষেপ নেওয়া হয়।

এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র মসজিদের নিরাপত্তা রক্ষায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়াহ আইন কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পবিত্র স্থানে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে

জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত

পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশের সময় : ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬