, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার খুন:চুরির জন্য ছাদেদেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ০ পড়া হয়েছে

অনলাইন বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মোকলেছুর রহমান ,সিলেটঃ সিলেট জেলা স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট’।

তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং উপজেলা পর্যায়ে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করেছে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।

টুর্নামেন্টে সিলেটের ১৩টি উপজেলার ফুটবল দলের পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ফুটবল দল অংশ নেবে।

শুক্রবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়ামোদী এবং ফুটবলাররা অংশ নেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজক ক্রীড়া সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের আয়োজন ও লক্ষ্য তুলে ধরেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন।

আয়োজকরা জানান, ফুটবল মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি খেলা। শৈশব থেকেই ফুটবলের প্রতি শিশুদের স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়। সেই আকর্ষণ ও আগ্রহকে সংগঠিত করে তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে উপজেলা পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের খেলার সুযোগ তৈরি এবং বৃহত্তর পরিসরে তাদের তুলে ধরতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

জনপ্রিয়

চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার

সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল

প্রকাশের সময় : এক ঘন্টা আগে