, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসি থেকে দুই সদস্য পদত্যাগআরও কয়েকজনপদত্যাগ করতে পারেন

  • প্রকাশের সময় : ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩০ পড়া হয়েছে

অনলাইন রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য কমিশন থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ রোববার তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। পদত্যাগপত্রে দুই সদস্যই এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, পিএসসির সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন ১৫ অক্টোবর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। আজ রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

দুই সদস্যের বিদায়ের পর ২০ সদস্যের পিএসসিতে বর্তমান সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত আগস্ট মাসে সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন।

নতুন করে দুই সদস্য সরে দাঁড়ানোর পর আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

এদিকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ৬ সেপ্টেম্বর ২০২৬ শপথ গ্রহণ করেছেন।

জনপ্রিয়

পিএসসি থেকে দুই সদস্য পদত্যাগআরও কয়েকজনপদত্যাগ করতে পারেন

প্রকাশের সময় : ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬