
Aindrita Barkha’s Post
অনলাইন সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
কোনো দেশের সমুদ্রবন্দর লিজ নেওয়ার মাধ্যমেই সেই দেশকে দীর্ঘদিন ধরে শাসন করেছে লিজ নেওয়া দেশগুলো।
চীনের হংকং বন্দর ব্রিটিশরা লিজ নিয়েছিল। তারপরে সেটাকে আলাদা দেশ বানিয়ে দিয়েছে। ভারত উপমহাদেশের গুজরাট বন্দর লিজ নেওয়ার মাধ্যমে পুরো ভারতকে দুইশ বছর শাসন করেছে। মিডল ইস্টে কাতার, কুয়েত, দুবাই—ছোট ছোট এই যে বন্দরগুলো, এগুলো বিদেশিরা লিজ নেওয়ার মাধ্যমে মূল দেশ থেকে কেটে আলাদা আলাদা দেশ বানিয়ে দিয়েছে।
আমাদের চট্টগ্রামও একদিন আলাদা দেশ হয়ে যাবে। মার্ক মাই ওয়ার্ড।
বিএনপির যুক্তি, আমরা নাকি বন্দর চালাতে পারি না, এজন্য বিদেশিদের দিয়েছে।
আপনি তো দেশ চালাতে পারেন না, তাই বলে কি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব আরেক দেশের হাতে দিয়ে দেবেন? অনেকে বউ চালাতে পারে না, তাই বলে কি বউ বিদেশিদের হাতে দিয়ে দেবে?
মূর্খ বিএনপিদের যুক্তি দেখছেন!
হ্যাঁ, একটা বন্দরকে বিদেশিদের হাতে সাময়িক সময়ের জন্য লিজ দেওয়া যায়। কিন্তু তৈরি করা বন্দর কেন?
আমাদের অসংখ্য বন্দর আছে, বন্দরের জায়গা আছে। ডিপি ওয়ার্ল্ড হোক আর ধনওয়াল্ড হোক, তারা এখানে ইনভেস্ট করতে চাইলে বা আমাদের বন্দর চালানোর দায়িত্ব নিতে চাইলে তাদের বলতে হতো যে, আমাদের এখানে জায়গা আছে। তোমরা নতুন করে এখানে বন্দর বানিয়ে ইনভেস্ট করবে। আমাদের এখানে অপার সম্ভাবনা।
কিন্তু না! আমাদের তৈরি করা বন্দর, যেটা আমরা প্রায় ৩ হাজার কোটি টাকা দিয়ে তৈরি করেছি এবং যেটা সবসময় লাভজনক, সেটা বিদেশিদের হাতে ছেড়ে দিচ্ছে।
আসল কারণ কী জানেন?
কারণ হচ্ছে, এটা শেখ হাসিনা বানিয়েছে।
একইভাবে বিমানবন্দরের থার্ড টার্মিনাল, ওটাও আরেকজনের হাতে ছেড়ে দিচ্ছে। এভাবে প্রত্যেকটা বিষয় বিদেশিদের হাতে ছেড়ে দেবে।
আর মানুষ সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তারা এমনভাবে বিষয়টাকে করছে, ঠিক ফ্রগ বয়লিং ইফেক্টের মতো।
আপনি যদি একটা ব্যাঙকে একটা কড়াইয়ের ভিতরে রাখেন এবং আস্তে আস্তে পানি গরম করতে থাকেন, ব্যাঙ কিন্তু লাফ দেবে না। আস্তে আস্তে গরম করতে করতে একসময় ব্যাঙ ওখানে গলে মরে যাবে। কিন্তু একবারে যদি পানি গরম করেন, তাহলে ব্যাঙ লাফ দিয়ে পালিয়ে যাবে।
বিএনপি এবং তাদের মালিক আমেরিকা সেই একই কায়দায় করছে।
বহু দেরি হয়ে যাবে। তখন মানুষের হুঁশ-জ্ঞান হবে, কিন্তু কিছু করার থাকবে না।
তবে আমি দেখতে পাচ্ছি, চট্টগ্রাম অঞ্চল একসময় আলাদা একটা দেশ হয়ে যাবে এবং রোহিঙ্গাদের জন্য ওখানে আলাদা একটা দেশ হয়ে যাবে।
কোনো দেশ রোহিঙ্গাদের সাহায্য করবে না। বরং বাংলাদেশের এই পাহাড়ি অঞ্চলের জমি নিয়ে রোহিঙ্গাদের জন্য আলাদা দেশ তৈরি করে দেবে।
খুব দ্রুত দেখতে পাবেন।
আমার বলা প্রত্যেকটা কথা সত্য হবে।
_বারখার ডাইরি (পৃষ্ঠা ৩৬৯৩)
Aindrita Barkha’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















