, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২২ পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ার পলাতক শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ৫ আগস্টের পর থেকে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে এসে ঢাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। একই সঙ্গে তারা ঢাকায় অবস্থান করে নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের বিষয়েও তৎপরতা চালাচ্ছিলেনবলে জানা গেছে।

এদিকে তিন নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদী ও আটঘরিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।’

জনপ্রিয়

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬