
অনলাইন বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রথমে বেক্সিমকো, তারপর অপসোনিন, গতপরশু ইবনে সিনা, তার আগেরদিন ড্রাগ ইন্টারন্যাশনাল — দেশীয় ওষুধশিল্পের ওপর একের পর এক আঘাত! কাকতালীয়, নাকি কোনো বৃহত্তর অর্থনৈতিক নীলনকশার অংশ?
যে দেশে ওষুধ মানুষের বেঁচে থাকার শেষ ভরসা, সে দেশেই যদি ওষুধশিল্পকে দুর্বল করে বিদেশি কোম্পানির জন্য বাজার সাজানো হয়, তবে বুঝতে হবে— এখানে মানুষের জীবন নয়, মুনাফাই মুখ্য।
আজ দেশীয় শিল্পকে কোণঠাসা করো, কাল বিদেশি কোম্পানির হাতে বাজার তুলে দাও, পরশু জনগণকে ৫–১০ গুণ দাম দিয়ে ওষুধ কিনতে বাধ্য করো! তারপর উন্নয়ন আর সংস্কারের বুলি আওড়াও!
ইউনূস সরকারের কথিত গোলামি চুক্তির খেসারত যদি সত্যিই জনগণকে দিতে হয়, তবে সেই খেসারত শুধু টাকায় মাপা যাবে না। কারও চিকিৎসা বন্ধ হবে, কেউ ওষুধের ডোজ কমাবে, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আর ক্ষমতাবানরা তখনও হয়তো পরিসংখ্যান সাজিয়ে নিজেদের সাফল্যের ঢোল পেটাবে!
বিদেশি কোম্পানির মুনাফা বাড়াতে গিয়ে বাংলাদেশের মানুষের জীবনকে সস্তা করে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই।
মনে রাখবেন, ওষুধের বাজার দখল মানে শুধু ব্যবসা দখল নয়— মানুষের বেঁচে থাকার অধিকারকে জিম্মি করা।
দেশের শিল্প ধ্বংস করে বিদেশি পুঁজির জন্য লালগালিচা বিছানো যদি সংস্কার হয়, তবে সেই সংস্কারের নাম উন্নয়ন নয়— অর্থনৈতিক পরাধীনতার নতুন সংস্করণ।
প্রশ্ন একটাই : এই দেশের মানুষ কি স্বাধীন দেশের নাগরিক, নাকি বিদেশি কোম্পানির মুনাফা নিশ্চিত করার জন্য জন্মানো এক বিশাল ভোক্তাবাজার?





















