
অনলাইনমঙ্গলবার২৭অক্টোবর২০২৬
১) বেগম জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী আর তারেক রহমানের রাজনৈতিক সচিব রাশেদ খান।
২) বেগম জিয়া বিদেশ সফরে নিয়ে যেতেই পেশাদার কুটনীতিবিদ শমসের মুবিন চৌধুরীকে আর তারেক রহমান বিদেশ সফরে নিয়ে যান আম তারেককে।
৩) ফ্যাসিবাদ জমানায় যখন ৯৯ ভাগ শিল্পী হাসিনার হাবসি দাস হয়ে গিয়েছিল তখন শিল্পী কনকচাঁপা বেগম জিয়ার মুক্তির জন্য গান লিখেছেন। সেই কনকচাঁপা এখন নেতাদের পাশে যেতে পারেন না কিন্তু বেগম জিয়াকে মাদকাসক্ত বলা হেলেনা জাহাঙ্গীর বিএনপির নেতাদের দাওয়াতে গুলশান কার্যালয়ে যান।
হারিস চৌধুরী কিংবা শমসের মুবিন চৌধুরীকে নিয়ে অনেকই হয়তো প্রশ্ন তুলবেন কিন্তু পেশাদারীত্বের জায়গায় তারা অতুলনীয়। দেশ চালাতে বেগম জিয়ার সিলেকশন ছিলো অসাধারণ।
শত্রু রাষ্ট্র ভারতকে ২৪/৭ দৌড়ের উপর রাখা লুৎফুজ্জামাম বাবর ছিলেন বেগম জিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর দীর্ঘদিন ভারতে নিরাপদে থাকা সালাহউদ্দিন আহমদ এখন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ গুমের স্বীকার হয়ে ভারতে গেছেন, নির্যাতিত হয়েছেন সব ঠিকই আছে। কিন্তু পরবর্তীতে ভারতের মধ্যস্থতায় সেখানে ছিলেন সেটা বুঝতে আইনস্টাইন হওয়া লাগে না।
দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করা রাকিব,নাসির,নয়ন ও সুহেলরা উপেক্ষিত কিন্তু নূর,রাশেদ,ফারুক,আম তারেকরা এখন তারেক রহমানের আস্থাভাজন।
বেগম জিয়ার বিএনপি আর তারেক রহমানের বিএনপির মাঝে এতো পার্থক্য হবে জানলে রাজপথে অনেক বিএনপি নেতাকর্মীরাই হয়তো লড়াই করে জীবনের সবকিছু নিঃশেষ করে দিত না।
ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশে তারেক রহমানকে এই আচরণের মূল্য একটা সময় দিতে হবে। খুব খারাপ মূল্য দিতে হবে। খুব খারাপ !!
Ashraf Mahmud’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















