
অনলাইন শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
রাজধানী ঢাকার অভিজাত বিকিনি বিতান গুলো ওভাবে যাচ্ছি বিনিয়োগকারীরা হতাশায় নিমজ্জিত হচ্ছে
অর্থনীতি মোটা দাগে সংকটে
কোথাও কোথাও ক্রেতা নেই মানুষ দিশেহারা এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা বলছেন ক্রেতা না আসা মানুষের অর্থনৈতিক দুর্গতি থাকায় দোকানগুলোতে কোন এর ফলে কোন মালের আমদানি যেমন নেই তেমনি বিক্রয়ও নেই এইসব বিপ্লবী চান গুলো অতিশয় বন্ধ হয়ে যাওয়ার পথে
কর্ণফুলী গার্ডেন সিটি নিয়ে শুনছি, সেখানে হাসপাতাল হতে পারে। ইস্টার্ন প্লাজার ব্যবসায়ীরাও উচ্ছেদের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন। ধানমন্ডির রাপা প্লাজা নাকি ধুঁকছে। ফার্মগেটের সেজান পয়েন্ট, মালিবাগের হোসাফ টাওয়ার, মৌচাকের ফরচুন শপিং মল—কোনোটির ব্যবসা-বাণিজ্যের খবরই যেন স্বস্তির নয়। ভালো নেই শান্তিনগরের টুইন টাওয়ারও।
উৎকণ্ঠায় বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা। টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে নাকি ক্রেতার দেখা মেলাই ভার। উত্তরা-আব্দুল্লাহপুরের পলওয়েল কারনেশন শপিং সেন্টারের খবরও সুখকর নয়। উত্তরা ঝমঝম টাওয়ারে বেচাকেনা ধসে পড়েছে বলে শোনা যাচ্ছে।
যমুনা ফিউচার পার্কের মতো বিশাল বিপণিবিতানের ভবিষ্যৎ নিয়েও কি নতুন করে ভাবার সময় এসেছে? মিরপুর-১-এর মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি কি আগের মতো আছে? মিরপুরের মুক্তবাংলায় দ্রুত বদলে যাচ্ছেন ব্যবসায়ীরা। শাহ আলী প্লাজা থেকেও কেউ কেউ দোকান ছেড়ে দিচ্ছেন।
এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও গুলিস্তানের বেচাকেনা নিয়েও উদ্বেগ রয়েছে। কোথাও বিক্রি কমেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ, কোথাও ক্রেতার আনাগোনা কম। ইসলামপুর, চকবাজার, এমনকি বাংলাবাজারের বইয়ের বাজারেও ক্রেতাসংকটের কথা শোনা যাচ্ছে।
আর বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের দিকে তাকালে মনে হয়, তাঁদের কষ্টটা যেন ভাষায় প্রকাশ করার মতো নয়।
মধ্যবিত্ত ব্যবসায়ীরা খেটে মরছেন, আর তাঁদের চোখের সামনে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে সারা জীবনের সঞ্চয় ও বিনিয়োগ।
Kingshuk Shabbir
এখানে অর্থনীতির ক্রমশ ডিজিটাল ও ভার্চুয়াল হয়ে যাওয়ার গভীর যোগসূত্র থাকতে পারে। সহজ কথায়, অনলাইন শপিং, অনলাইন ডেলিভারি, অনলাইন পেমেন্ট, ইত্যাদি বিষয়ও এখানে কাজ করতে পারে।
যারা কিনবে তাদের জ্যাম ঠেলে যেতে হচ্ছে না। সময় নষ্ট হচ্ছে না। ঘরে বসে পাচ্ছেন।
সাপ্লাই সাইডেও কর্মচারী রাখতে হচ্ছে না, বিল-ভাড়া লাগছে না, বড় মূলধন লাগছে না।
ফলে শপিং সেন্টারগুলো এখন দিনে দিনে economic competitiveness হারাচ্ছে। অনলাইন শপিংয়ের সাথে লেভেল প্লেয়িং ফিল্ডে থাকছে না।
ডিজিটাল ট্রান্সফরমেশনের এই ইমপ্যাক্ট বোধহয় চলতেই থাকবে।
প্রশ্ন হলো, এই ডিজিটাল সমাজের বাস্তবতায় বিজনেস কী করবে?
কর্মসংস্থান ঘাটতি কেমন করে মিটবে?
রাষ্ট্রের পরিকল্পনা কী হবে?
আপনি মার্কেটগুলো নিয়ে স্টাডি করছেন, এটা খুব ভালো।
এটা নিয়ে গভীর অ্যানালাইসিস হতে পারে।
এইরকম স্টাডির বিশাল ইমপ্যাক্ট আছে, for social and economic planning.
Al Amin Rony
ঢাকার একের পর এক বিপণিবিতানে যদি ব্যবসা মন্দা হয়, তাহলে প্রশ্ন জাগে, আমাদের বাজারব্যবস্থায় আসলে কী পরিবর্তন ঘটছে? ক্রেতার ক্রয়ক্ষমতা কমেছে, নাকি অনলাইন ব্যবসা ও বাড়তি খরচের চাপে ঐতিহ্যবাহী মার্কেটগুলো পিছিয়ে পড়ছে? হাজারো ব্যবসায়ীর জীবিকা ও বিনিয়োগ বাঁচাতে এখনই কি কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন নয়?
Mbh Rasel
ফুটপাত আর মার্কেটের প্রোডাক্টের মধ্যে তেমন পার্থক্য নেই এখন। অতিরিক্ত ফুটপাত ব্যবসায়ী এবং অনলাইন ব্যবসায়ীদের কারনে ধরা খাচ্ছে মার্কেটের ব্যবসায়ীরা।
আমি বাড্ডার সুবাস্তু শপিং সেন্টারে যাই, ওখানে কাস্টমারের অভাব নেই, অভাব শুধু ভালো প্রোডাক্টের।
অতি লাভের আশায় এখন ব্যবসায়ীরা নিস্নমানের পণ্য বিক্রি করে। যা ব্যবসা ধ্বসের অন্যতম কারন৷
Md. Ekramul Islam Eaka
কেন এমন অবস্থা সেটি কি তারা নিজেরা পর্যালোচনা করেছেন? ঢাকার একসময়ের অভিজাত মার্কেটগুলো নিজেদের মহারাজার আসনে বসিয়েছিলো কাস্টমার সার্ভিস খুবই বাজে অবস্থায় নিয়ে গেছিলো। নতুন নতুন ব্যবসা পদ্ধতি আসছে তারা সেটির সাথে তাল না মিলিয়ে আরও বেশি কাস্টমারের গলা কাটা শুরু করেছে। পণ্যের দাম ৩গুন বাড়িয়ে ৭০% ডিসকাউন্ট প্যাকেজ দিয়েছে এগুলোর জন্য কাস্টমার তাদের সাথে প্রতারণা বুঝতে পেরে বিকল্প ক্রয় পদ্ধতি অবলম্বন করেছে। পোশাকের ব্যবসায় লাভ বলে চায়ের দোকানের মতো দোকান হয়েছে কিন্তু সেবার মান ও দাম সহনীয় পর্যায়ে নেই। যে প্যান্ট অনলাইনে বা কোন ব্যাবসায়ী ১২০০ থেকে ১৫০০ টাকায় পাওয়া যায় সেটি এসব মার্কেটে ৩৫০০ থেকে বেশি দামে বিক্রি করে।
Aman Ullah Sarker’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















