
অনলাইনশনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দুর্নীতির সাম্রাজ্যের সম্রাট, প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর এইচ বি এম ইকবালের আদ্যোপান্ত!
১. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে তাঁর জন্ম, তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য এমপি নির্বাচিত হন।
২. তাঁর প্রথম স্ত্রী ছিলেন ডা. মমতাজ বেগম মারা যাবার পর তিনি বিয়ে করেন আনজুমান আরা শিল্পীকে, যিনি ১৯৯০-এর দশকের বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা বা অভিনেত্রী ছিলেন।
৩. ডা. মমতাজ ও ইকবালের সন্তানদের নাম মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল ও নওরীন ইকবাল এবং তারা সবাই প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালক।
৪. তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভুয়া ঋণ সৃষ্টি, প্রিমিয়ার ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং নামে-বেনামে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংক।
৫. তাঁর মালিকানাধীন ব্যবসাগুলো হলো :
*প্রিমিয়ার গ্রুপ অব কোম্পানিজ,
*প্রিমিয়ার ব্যাংক পিএলসি,
*অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স,
*হিলটন ঢাকা !!
৬. শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো হলো
*বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (সিমেন্ট উৎপাদন),
*ন্যাশনাল মেটাল ওয়ার্কস লিমিটেড (ধাতব ও ইস্পাত শিল্প)
* তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের প্রিমিয়ার ড্রেসেস লিমিটেড
*প্রিমিয়ার নিটওয়্যার লিমিটেড।
৭. রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ২২ তলা বিশিষ্ট ‘ইকবাল সেন্টার’ ভবনটি তিনি নির্মাণ করেন! যা রাজউকের নকশা ও আইন লঙ্ঘন করে অতিরিক্ত তলা নির্মাণ করেন!
বিগত দীর্ঘ ২৬ বছর ধরে এই ভবনের কাঠামোগত অনুমোদনের তোয়াক্কা না করেই বাণিজ্যিক কার্যক্রম চালানো হয়।
৮. ইকবাল সেন্টারের বিশাল অংশ জুড়ে নিজের প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করে এবং প্রতি ৩ বছর পর পর অস্বাভাবিক হারে ভাড়া বাড়িয়ে বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দেখিয়ে ব্যাংক থেকে প্রায় ৪০৬ কোটি ৩৫ লক্ষ টাকা ভাড়ার নামে আত্মসাৎ ও জালিয়াতি করা হয়।
৯. দুর্নীতি দমন কমিশন (দুদক) বনানীর ইকবাল সেন্টারের ১৬ তলায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে টানা ৪ দিনব্যাপী এক বিশাল ঝটিকা অভিযান চালায় ।
তল্লাশি শেষে তাঁর ৩ শতাধিক স্থাবর সম্পত্তির মূল দলিল, ৫০০ থেকে ৬০০টি ব্যাংক চেকবই, এফডিআর নথি, নগদ প্রায় দেড় লাখ টাকা এবং একটি ম্যাকবুক, আইপ্যাড ও ট্যাবসহ ৭টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে তাঁর চেম্বার ও পরিচালকের কক্ষ সিলগালা করে দেয়।
১০. ঢাকার অত্যন্ত অভিজাত এলাকা গুলশানে তিনি নির্মাণ করেছেন ‘প্রিমিয়ার স্কয়ার’ নামের এক বিশাল চোখ ধাঁধানো বাণিজ্যিক ভবন, যা সম্পূর্ণ রাজউকের আইন অমান্য করে গড়ে তোলার অভিযোগে উচ্ছেদের মুখে পড়েছে।
১১. রাজধানীর বনানীতে প্রিমিয়ার গ্রুপের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল ‘রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল’ এবং গুলশান এলাকায় নির্মাণাধীন বিলাসবহুল পাঁচ তারকা আন্তর্জাতিক মানের হোটেল ‘হিলটন ঢাকা’ এর সিংহভাগ শেয়ার ও মালিকানা রয়েছে তাঁর ও তাঁর পরিবারের নামে।
১২. বনানী ও গুলশানের মতো সবচেয়ে দামি করপোরেট ও বাণিজ্যিক জোনে রাজউকের প্লট জালিয়াতি করে এবং প্রভাব খাটিয়ে তিনি শত শত কোটি টাকা মূল্যের একাধিক বাণিজ্যিক ও আবাসিক প্লট নিজের ও নিজের সন্তানদের নামে কব্জা করেছেন।
১৩. ঢাকার আফতাবনগর ও বাড্ডা সংলগ্ন এলাকায় তাঁর প্রতিষ্ঠিত ‘রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’ এর বিশাল স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ স্থাবর জমি ও সম্পত্তি অবৈধ অর্থায়নে কেনা হয়েছে।
১৪. ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগ মোড়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে পরিচালিত একটি রাজনৈতিক মিছিলে তৎকালীন আওয়ামী লীগ এমপি ডা. এইচ বি এম ইকবালের নির্দেশে ও উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হয়।
১৫. ওই মিছিলে গুলিবর্ষণের ঘটনায় নিহত ৪ জন বিএনপি কর্মী হলেন জসিম উদ্দিন, খোকন, আব্দুর রশিদ মোল্লা এবং নাজমা আক্তার।
১৬. এই হত্যাকাণ্ডের পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় ২০১০ সালে শেখ হাসিনার সরকার আদালত থেকে ডা. ইকবালসহ ১৫ জন আসামির নাম মামলা থেকে প্রত্যাহার করে নিয়ে তাদের সম্পূর্ণ অব্যাহতি দেয়।
১৭. তবে ২০২৪ সালের শেষভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই রাজনৈতিক বিবেচনায় দেওয়া অব্যাহতির আদেশ বাতিল করে ডা. ইকবালসহ সকল আসামিকে পুনরায় আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
১৮. বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাঁর ও তাঁর পরিবারের অসংখ্য ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং দুদক তাদের বিরুদ্ধে প্রায় ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট একাধিক মামলা দায়ের করেছে।
১৯. তিনি মূলত ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ জালিয়াতির মাধ্যমে বিপুল অংকের টাকা বিদেশে পাচার করেছেন।
২০. তিনি দেশ থেকে পাচার করা অর্থ দিয়ে যুক্তরাজ্যের লন্ডনের অত্যন্ত অভিজাত ও ব্যয়বহুল এলাকা হিসেবে পরিচিত সেন্ট্রাল লন্ডনের নাইটসব্রিজ ও মেফেয়ার এলাকায় বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট ও পারিবারিক সম্পত্তি কিনেছেন বলে তদন্তে উঠে এসেছে।
২১. দুবাই, কানাডা, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাঁর ও তাঁর সন্তানদের নামে বিপুল পরিমাণ সম্পদ, ব্যবসা এবং অফশোর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
২২. ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ইকবাল সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধ পথে দেশ থেকে পালিয়ে বিদেশে আত্মগোপন করেন।
২৩. দেশের মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে যে আওয়ামী লীগের ভেতরে আজ একজনও নীতিবান ও ভালো মানুষ অবশিষ্ট নেই, দলের উপর থেকে নিচ পর্যন্ত সবাই মিলে সাধারণ মানুষের কষ্টের টাকা লুটপাট করে দেশকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিয়ে পালিয়েছে!!
২৪. হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট সেন্টার ভবনটির জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ২৪ তলার অনুমোদন নেওয়া হয়েছিল। তবে ডা. ইকবালের ক্ষমতার দাপটে বিধিবহির্ভূতভাবে ভবনটিকে ৩৪ তলা (কোনো কোনো তথ্যে ৩৭ তলা) করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
২৫. তিনি তাঁর প্রিমিয়ার ব্যাংক এবং অন্যান্য ব্যাংক থেকে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে সব মিলিয়ে প্রায় ২ হাজার ১৫২ কোটি টাকা সরাসরি ঋণ সুবিধা নিয়ে আত্মসাৎ করেছেন।তাঁর লুটপাটের কারণে প্রিমিয়ার ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৯৫৯ কোটি টাকা।
**দেশের মানুষের আমানতের টাকা যারা এভাবে লুট করেছে, তাদের সত্য মুখোশ সবার সামনে উন্মোচন করতে পোস্টটি শেয়ার করুন!**
ফলো দিতে ভুলবেন না !!
সংগৃহীত
Nazir Ahmed’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















