
অনলাইনশনিবার, ৩১ অক্টোবর ২০২৬
৩ অথবা ৪
এর আগের বেলার গল্প তো আর
কারো মনে থাকেনা!!
মা বাবার পাশে যে কজন মানুষকে আমি
আমার মেয়েবেলার গল্পের প্রধান চরিত্রগুলোতে
দেখতে পাই
আপনি তেমন একজন!!
মহড়া কক্ষ, মহিলা সমিতি, গাইড হাউজ,
Goethe Institute কিংবা ঢাকার বাইরে কত শত শো ..
কখনো আব্বাস, কখনও জয় সিংহ, পোপ আপনি..
আমি আর আমার অবাক তাকিয়ে থাকা !!
বাবার লেখা নাটক ..দেয়াল, নির্জন সৈকতে, সন্ধিক্ষণে আমরা
বিটিভির লম্বা টানা রিহার্সাল রুম কিম্বা রেকর্ডিং স্টুডিও ..
হুমায়ুন আঙ্কেল এর নাটকের স্ক্রিপ্ট রিডিং ..
এক এক দিন এক এক জনের বাসায় আপনাদের এক হওয়া.. এর মধ্যে সব বাচ্চারা- আমরা এলোমেলো এদিক সেদিক
বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই ..
আমার বিস্ময়
মহড়া কক্ষ আলাদা হল একদিন
তবে সময় পেরিয়ে
আবার সেখানেই দেখা
অনেক বছর পর এবার আমার নির্দেশিত নাটকের মহড়ায়
আপনি..
কত বড় হয়ে গেছি আমি
আপনার সেই আশ্চর্য চোখ ছাপিয়ে
আবার আমার ছোটোবেলার মতো তাকিয়ে থাকা ,
অপার আগ্রহ নিয়ে..
কেমন লাগলো আপনার আকাশে ফুইটেছে ফুল – লেটো কাহন কিংবা একাত্তর ও একজন নাট্যকার !!
১৯৭১ সেই সব দিন দেখে যেদিন হল থেকে বেরুলেন
একই ভাবে তাকিয়ে ছিলাম..
ট্রেইলর এ কণ্ঠ দিতে আসলেন যেদিন সেদিন অবশ্য চুপ করে থাকতে দেননি
প্রতি শব্দে কি চাইছি বুঝে নিচ্ছিলেন বার বার বার বার করে
এই যে এত এত কত শত স্মৃতি
সব নিয়ে অপেক্ষা করছি
নাটক কিংবা সিনেমার শো শেষে
শিল্পকলা, cineplex অথবা কোনো studio তে আবার
দৌড়ে যাব..
আপনার আশ্চর্য কণ্ঠে কিছু শুনব বলে!!
শুভ জন্মদিন
আসাদুজ্জামান নূর 
৩১ অক্টোবর ২০২৫ এ লেখা
Hridi Huq’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।




















