
ড. আনোয়ার খান লক্ষীপুর-১ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য ছিলেন। ৫ তারিখে আওয়ামীলীগ পালিয়ে যাবার আগ পর্যন্ত রামগঞ্জের এমপি ছিলেন আনোয়ার খান৷ যে মানুষটা সংসদ সদস্য থাকার সময় রামগঞ্জ বিএনপিকে দৌড়ের উপর রেখেছিলেন বিস্ময়করভাবে ৫ তারিখের পরেও তার টিকিটি ছোঁয়া যায়নি।
তিনি এখনো তার আনোয়ার খান হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অফিস করে যাচ্ছেন, তার সকল ব্যবসা বানিজ্য এখনো ধুমায়ে চলতেছে। এবং তিনি এখনো আফা ফিরে আসবে বলে বিশ্বাস করেন। এই লোকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে। আওয়ামীলীগের অন্যতম ডোনার হিসাবে তাঁর নাম বেশ আলোচিত।
উনি এখনো কিভাবে বিন্দাস লাইফ লিড করে যাচ্ছেন সেটা জানতে রকেট সায়ন্টিস্ট হবার কোন দরকার নেই, জাস্ট আমাদের বিএনপির কয়েকজন নেতার সাথে তার সম্পর্ক খতিয়ে দেখলেই হবে।
বিএনপি এই নেতারা কারা সেটা দলের তৃণমূলে কান পাতলেই শোনা যায়৷ যে সত্য তৃণমূল জানে সেটা বিএনপির বড় বড় নেতারা জানবেনা এটা বিশ্বাস করার কোন কারণ নেই।
Kamrul Ahsan Nomani’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।
বিএনপির কোন কোন নেতা আওয়ামী পূনর্বাসনের সাথে জড়িত সেটা নিয়ে বিএনপি দেখলাম খুব সিরিয়াস৷ বিভিন্ন তালিকা টালিকাও হচ্ছে। রামগঞ্জের সাবেক এমপি আনোয়ার খানকে কারা কোলে তুলে রেখেছেন তাদের নামও যেন তালিকায় থাকে।
আওয়ামী পুনর্বাসনের ভয়ংকর খেলায় বিএনপির ভেতরে আমাদের যেসব নেতা জড়িত, তাদের মুখোশ উন্মোচিত হওয়া শুধু সময়ের দাবি নয়, বিএনপির নিজের অস্তিত্ব ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার স্বার্থেই জরুরি।
আনোয়ার খান হাজার হাজার কোটি টাকার মালিক। এই লোককে প্রথমে বিএনপিতে ইনপুট করতে চেয়েছিলো রামগঞ্জ উপজেলা বিএনপির একটা অংশ। তারা সেটাতে সফল হয়নাই। আনোয়ার খান বিএনপিতে জায়গা না পেয়ে বিশাল অংকের টাকা খরচ করে আওয়ামীলীগে যোগ দেয় এবং মনোনয়ন পায়। বিএনপির ওই অংশটাকেও তিনি ভুলে যাননি, পেলে পুষে রেখেছেন। এখন তারাই উনাকে দেখে শুনে রাখছে।
আনোয়ার খানের কাছ থেকে যারা মূল সুবিধাভোগী হয়েছে তারা আমাদের দলের বিশাল বিশাল নেতা। আমার মত সাধারণ কর্মীদের সেই সাহস নেই যে এদের বিরুদ্ধে সোশ্যাল
الجميع احرص.
তার কেউ একটা চুলও ছিড়বে পারবে না তার সাথে আছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ভাই, ডাক্তার জাহিদ হোসেন ভাই, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই তাহলে কিভাবে তার চুল ছিঁড়বেন। ছিড়তে গিয়েছিল বিএনপি’র এক প্রভাবশালী গ্রুপ বরং এই আমলেও তাদেরকে মামলা দিয়ে জেলে ঢুকানোর পায়েতারা করেছিল তারা তিনজন,
কিন্তু পারেনি যারা গিয়েছিল তারা সৎ মানুষ তাই।
Yousuf Ali
দোস্ত ভয়ংকর তথ্য হচ্ছে এখনো আনোয়ার খানকে বিএনপি’র ফ্যামিলির লোক বলা হয় এমনকি একটা পক্ষ বিএনপিতে যোগ দেওয়ার জন্য আনোয়ার খানের পক্ষে কাজ করে যাচ্ছে।
Delwar Hossain Shapan
জনশ্রুতি বিএনপির উপজেলা এবং জেলা পর্যায়ের কিছু কিছু নেতা এখন দলীয় কার্যক্রমের চেয়েও আওয়ামী পূনর্বাসনের কাজে সিরিয়াস। ভাবখানা এরকম দল করলে কি আর পেট চলে তারচেয়ে আওয়ামী একজনের মামলার তদবির করলে মোটামুটি পকেট ভরে যায়।
তৃনমূলের অভিযোগ আমরা পুলিশের সহযোগিতায় বন জঙ্গলে পালিয়ে থাকা লীগার ধরে দেই আর উপজেলায় বসে ওনারা ওসি সাহেবের সাথে কন্টাক্ট করে আসামি ছাড়িয়ে নেয়।
রামগঞ্জে নব্য বিএনপি এখন সয়লাভ।সৈরাচার হাসিনার ১৫ বছর আর ১/১১ সরকারের ২ বছর গুটি কয়েক খাঁটি বিএনপি অন লাইন আর অফলাইনে প্রতিবাদ করে আসছে।প্রথম সারির যে কয়জন ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন মরহুম ভিপি বাহার ভাই।
আর এখন আজকের এই দিনে জিয়া তোমায় ম্পনে পড়ে বলার মত হাইব্রিডের অভাব নেই।
ahir Hossain
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, কয়েকমাস আগে উনার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ধানমন্ডি বিএনপি তথা যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি ভাইয়ের একজন কর্মী মৃত্যুবরণ করে। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষুদ্ধ নেতাকর্মীরা হাসপাতালের ২/১ টি গ্লাস ভাঙচুর করে। ক্ষুদ্ধ নেতাকর্মীরা তাদের নিহত কর্মীর জন্য কিছু ক্ষতিপূরণ চেয়েছিল। এই ক্ষমতাধর আনোয়ার খানের ইশারায় পুরো রাষ্ট্রযন্ত্র বিএনপি নেতাকর্মীদের উপর খড়্গহস্ত হয়েছিল। এই ঘটনায় ধানমন্ডি থানা বিএনপির ঊর্ধ্বতন নেতাকে ডিবি প্রধানের ডাকে ডিবি কার্যালয়ে পুরো রাত কাটাতে হয়েছিল। এবার নিশ্চয়ই আনোয়ার খানের ক্ষমতার উৎস সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সমর্থ হয়েছেন।
Mainuddun Khan
পোস্ট কারীকে বলছি আপনি যে সমস্ত আজগুবি মিথ্যা ও গুজব বানোয়াট পোস্ট দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ভাই মানুষ এখন বুজে গেছে। আর খায় না।গুপ্ত হেলমেট লীগ ওরফে গুপ্ত শিবির ক্যাডার।
Shahadat Hossain
উপদেষ্টা মাহফুজ আলম আনোয়ার খান কে বহাল তরিয়তে ব্যবসা করার সুযোগ দিচে। এটা ভালো করে খতিয়ে দেখেন কতো টাকার বিনিময়ে আনোয়ার খান তার সব কিছু অক্ষত রেখেছে।



















