, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ বছরেরমাদ্রাসা ছাত্রীকে শিশু অন্তঃসত্ত্বা দায়ে শিক্ষককে মৃত্যুদণ্ড

  • প্রকাশের সময় : ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ পড়া হয়েছে

অনলাইন বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী শিশুটির মা জানান, আদালত যে রায় দিয়েছেন তাতে আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি-সন্তুষ্ট। আমরা এতদিন যে বিচারের অপেক্ষায় চোখের পানি ফেলেছি, আজ সেই সঠিক বিচার পেয়েছি।

একইসঙ্গে এই দীর্ঘ ও কঠিন বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিজ্ঞ বিচারক, তাদের প্যানেল আইনজীবী, অ্যাডভোকেটবৃন্দ এবং পাশে থাকা গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকাকালীন র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল ভুক্তভোগীর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।

ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। শেষ পর্যন্ত আজ অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির রায় নিশ্চিত হলো।

জনপ্রিয়

১১ বছরেরমাদ্রাসা ছাত্রীকে শিশু অন্তঃসত্ত্বা দায়ে শিক্ষককে মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬