, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা সরকারের জন্য কল্পনা করাও কঠিন:ডেভিড বার্গম্যান

  • প্রকাশের সময় : ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ পড়া হয়েছে
·অনলাইন শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়ে রাজনীতির আলোচনার কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাঁর এ সিদ্ধান্তকে নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার সুযোগ কম। দেশে ফেরার মধ্য দিয়ে কারাবরণ, এমনকি মৃত্যুদণ্ডের ঝুঁকি নেয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা তাঁকে সাহসী, আত্মত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে উপস্থাপনের সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সাহসিকতা নিয়েও নতুন করে তুলনার অবকাশ তৈরি হচ্ছে। এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন ব্রিটিশ সাংবাদিক, কলামিস্ট ডেভিড বার্গম্যান।
তারেক রহমান টানা ১৭ বছর যুক্তরাজ্যে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর অনুপস্থিতিতে আদালতের রায়ে বিভিন্ন মামলায় সাজা হয়েছিলো। দেশে ফিরলে কারাবরণের ঝুঁকি ছিলো তাঁর সামনে। সেই ঝুঁকি নিয়ে তিনি দেশে ফেরেননি; তাঁর প্রত্যাবর্তন ঘটে সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে। এ প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কারাবরণের ঝুঁকি নেয়ার প্রস্তুতির সঙ্গে তারেক রহমানের প্রত্যাবর্তনের তুলনা টানছেন আওয়ামী লীগের সমর্থকেরা। বার্গম্যান বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিছক লোকদেখানো, এটা বলার সুযোগ কম। এটা তাঁর প্রকৃত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
ডেভিড বার্গম্যানের বক্তব্য, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বর্তমান সরকারকে এমন এক রাজনৈতিক, আইনি পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে, যার সহজ কোনো সমাধান নেই। তাঁর মতে, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার তুলনায় দেশে ফিরে আসা শেখ হাসিনা বিএনপি সরকারের জন্য অনেক বেশি জটিল পরিস্থিতি তৈরি করতে পারেন। তাঁর দেশে ফেরার সবচেয়ে বড় রাজনৈতিক অভিঘাত পড়তে পারে বিএনপি সরকারের ওপর। সরকার আনুষ্ঠানিকভাবে তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী দণ্ড কার্যকরের কথা বলে আসছে। বাস্তবে তিনি ফিরে এলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নাকি আপিল বা রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে অন্য কোনো পথ অনুসরণ করা হবে—সেই সিদ্ধান্ত নেয়া সরকারের জন্য কঠিন হয়ে উঠবে।
শেখ হাসিনার রাজনৈতিক পরিচয়, পারিবারিক ইতিহাসও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। সেই নির্মম ইতিহাসের উত্তরাধিকার বহনকারী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা বিএনপি সরকারের জন্য কল্পনা করাও কঠিন। এসব নিয়েই সাজানো হয়েছে সুখবর ডটকমের প্রতিবেদন। সময় থাকলে বিস্তারিত পড়তে পারেন

Hasan Shantonu’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা সরকারের জন্য কল্পনা করাও কঠিন:ডেভিড বার্গম্যান

প্রকাশের সময় : ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬