, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশ ছাড়ার পর ১৪৬ জনসংখ্যালঘুকে খুন১১৯ জনই হিন্দু

  • প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ পড়া হয়েছে

অনলাইন শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে লাগাতার হিন্দু হত্যা! শেখ হাসিনা দেশ ছাড়ার পর ১৪৬ জন সংখ্যালঘুকে খুন! তারমধ্যে ১১৯ জনই পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘু হত্যা নিয়ে নতুন রিপোর্ট সামনে
ঢাকা: ২০২৪ সালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে দেশ ছাড়ার পর থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশে কমপক্ষে ১৪৬ জন সংখ্যালঘু নাগরিকের মৃত্যু হয়েছে৷ তারপরে ১১৯ জন হিন্দু৷ ডেমোক্র্যাসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (ডিআরপিডব্লিউ) দ্বারা সংকলিত এই রিপোর্টে হিন্দু, বৌদ্ধ বড়ুয়া এবং আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের হত্যা, গণপিটুনি এবং কাস্টোডিয়াল ডেথের ঘটনাগুলির একটি নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য প্রকাশ্য নথির বিবরণ দেওয়া হয়েছে।
প্রতিবেদনের পরিসংখ্যান বলছে:

– ২০২৪ সালের অগস্ট থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু (হিন্দু-সহ) সম্প্রদায়ের ১৪৬ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে।
– তালিকায় রয়েছেন ১১৯ জন হিন্দু।
– রয়েছেন ৫ জন বৌদ্ধ বড়ুয়া সম্প্রদায়ের সদস্য।
– আদিবাসী সম্প্রদায়ের ২২ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, সাঁওতাল এবং মুন্ডা জনগোষ্ঠীর সদস্যরা রয়েছেন।
রিপোর্টে কী কী তথ্য তুলে ধরা হয়েছে?

রিপোর্টে ১৪৬ জনের মৃত্যুর একটি বিস্তারিত ও ঘটনাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যেকের মৃত্যুর তারিখ, নাম, ঠিকানা, সম্প্রদায়গত পরিচয়, পেশাগত পরিচিতি এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রকাশিত সংবাদ প্রতিবেদনের লিঙ্ক অথবা কিউআর কোডও দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা যায়।
গুরুত্বপূর্ণ উদ্বেগ ও প্রেক্ষাপট

জনসংখ্যাগত ও ঐতিহাসিক প্রেক্ষাপট: প্রতিবেদনে হিন্দু জনসংখ্যার দীর্ঘমেয়াদি হ্রাসের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগোষ্ঠী, খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের দীর্ঘদিনের নানা সমস্যার কথাও তুলে ধরা হয়েছে।
২০২৪ সালের ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মন্দিরে ব্যাপক হামলার ঘটনা ঘটে।
বিভিন্ন ধরনের হিংসার ঘটনা: এই তালিকায় বিভিন্ন প্রেক্ষাপটে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিকল্পিত হামলা, ডাকাতির সময় খুন, ভিত্তিহীন অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনি দিয়ে হত্যা, বিক্ষোভ চলাকালীন মৃত্যু এবং পুলিশ, সেনাবাহিনী অথবা জেল হেফাজতে মৃত্যুর ঘটনা। এই তালিকায় প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যুর ঘটনাও রয়েছে।
কী পদক্ষেপের দাবি জানানো হয়েছে?
প্রতিবেদনে প্রতিটি নথিভুক্ত মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, রাষ্ট্রপুঞ্জ এবং বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজনৈতিক পালাবদলের পরবর্তী সহিংসতা

২০২৪ সালের আগস্ট মাসের রাজনৈতিক পালাবদল বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষভাবে উত্তাল অধ্যায়ের সূচনা করেছিল।
গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা থেকে বিদায়ের পর বিভিন্ন জেলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সম্পত্তির ওপর হামলার খবর পাওয়া গেছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে হিন্দুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরও ছিল বলে জানা গেছে।
তবে, সহিংসতার মাত্রা ও স্বরূপ নিয়ে বিতর্ক রয়েছে। সংখ্যালঘু সংগঠনগুলো এই ঘটনাগুলোকে সাম্প্রদায়িক নিপীড়ন হিসেবে বর্ণনা করলেও, বাংলাদেশের পুলিশ দাবি করেছে যে অনেক হামলা ধর্মীয় বিদ্বেষের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
আইন ও সালিশ কেন্দ্র (ASK) অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় সংস্থা কর্তৃক ২০২৫ সালে প্রকাশিত একটি দেশভিত্তিক মূল্যায়নে ২০২৪ সালে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ১৪৭টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। মূল্যায়নটিতে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনাগুলোর মধ্যে ৮১টি আগস্ট মাসে ঘটেছে।

bangladesh news

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

শেখ হাসিনা দেশ ছাড়ার পর ১৪৬ জনসংখ্যালঘুকে খুন১১৯ জনই হিন্দু

প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬