
অনলাইন শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
বাস্তবসম্মত লেখা দুঃখজনক হলেও সত্য কসবা আখাউড়া দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে…
ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আখাউড়ার আসন থেকে আওয়ামীলীগের নির্বাচিত ২জন এমপি।
১। এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম সাহেব দুই বারের নির্বাচিত (এমপি) ও সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় স্হায়ী কমিটির সভাপতি।
২। এডভোকেট বীর মুক্তিযোদ্ধা জনাব আনিসুল হক তিন বারের নির্বাচিত (এমপি) সাবেক আইন মন্ত্রী।
এডভোকেট শাহ আলম দুই বার নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে ও সর্বশেষ ২০০৮ সালে দলীয় মনোনয় পেয়ে এমপি নির্বাচিত হন। তিনি এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট নির্মাণ করে,
একজন জনপ্রিয় সংসদ সদস্য হিসাবে সকলের নিকট প্রিয় ব্যক্তি হয়ে উঠেন।
এরপর ২০১৪ সালে নির্বাচনে নতুন করে এডভোকেট আনিসুল হককে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেওয়া হয়। কসবা আখাউড়ার আওয়ামীলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিয়েছিল।
শাহ আলম ভাইয়ের অনেক জনপ্রিয়তা থাকার পরও কসবা আখাউড়া দুই গ্রুপে পাল্টাপাল্টি কোন পোগ্রাম,
মিছিল, মিটিং, উত্তেজনা, মারামারি কেউ করেনি।
দলীয় সিদ্ধান্তকে সকলে মেনে নিয়েছে। এবং ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনেও আনিসুল হক সাহেবকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
এবং আনিসুল হক ৩ বারের মতো এমপি নির্বাচিত হয়ে।
এবং তিনি ৩য় বারের মতো আইন মন্ত্রীর দ্বায়িত্ব পান।
তিনি এলাকায় কয়েক হাজার ছেলে মেয়েকে চাকুরী দেন।
শাহ আলম ভাই ও আনিস ভাইয়ের সমর্থকদের মতের কিছু অমিল বা দলীয় পদপদবী ও কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেও। দুটি গ্রুপে কখনো মারামারি বা পাল্টাপাল্টি মিছিল, মিটিং করে, কসবা আখাউড়ার পরিবেশ নষ্ট করেনি।
অপরদিকে
৩। সাবেক সচিব, জনাব মুশফিকুর রহমান ২০০১ ও ২০২৬ সালে (কসবা-আখাউড়া) আসনে বিএনপি থেকে ২য় বারের মতো ধানের শীষের প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। বর্তমানে তিনি অর্থ মন্ত্রনালয়ের স্হায়ী কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।
৪। কবীর আহাম্মেদ ভূইয়া, তিনি প্রধানমন্ত্রীর এপিএস-২ আব্দুর রহমান সানির ভাই। তিনি ২০২৬ সালে বিএনপি থেকে দলীয় মনোনয় প্রত্যাশী ছিলেন।
২০২৬ সালে নির্বাচনে বিএনপি থেকে মুশফিকুর রহমান ও কবীর আহাম্মেদ দুজনকে দলীয় মনোনয়নের প্রতীক বরাদ্দ দিয়ে কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়েছিল।
পরবর্তীতে মুশফিকুর রহমানকে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এবং জনাব মুশফিকুর রহমান এবছর পূণরায় এমপি নির্বাচিত হয়।
মনোয়নের আগে,পরে এবং এখনও মুশফিকুর রহমান ও কবীর ভূইয়ার সমর্থকদের মাঝে চরম গ্রুপিং এর রূপ নেয়। গত ৭ নভেম্বর কসবায় দুই গ্রুপের সংঘর্ষে বহু লোকজন আহত হয়।
আর আজ বিকালে আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়াকে কেন্দ্র করে, এই দুই গ্রুপে দাওয়া পাল্টা দাওয়া এবং চরম সংঘর্ষ সৃষ্টি হয়।এতে অনেকে আহত হয়।
এমনকি মুশফিকুর রহমানের দলীয় এমপির অফিসও ভাংচুর করা হয়। কয়কটি দোকন ভাংচুর ও লুটপাট হয়েছে।
কসবা আখাউড়া জনগণের একটি ভালো দিক হলো যখন যে দল ক্ষমতায় আসে এই আসন থেকে সরকার দলের এমপি নির্বাচিত হয়। তাই কসবা আখাউড়ার মানুষ এমপিদের নিকট এলাকার বেশী বেশী উন্নয়ন আশা করে। কিন্তু বর্তমানে কসবা আখাউড়ার সাধারণ মানুষ এসব মারামারি দেখে হতাশ ও আতংকিত হচ্ছে। যেহেতু দুজনের কাছেই সরকারের কাছ থেকে উন্নয়ন মূলক কজ করার সুযোগ আছে। তাই উনাদের নিকট কসবা আখাউড়ার মানুষ মারামারি নয় উন্নয়ন আশা করে।
এসব মারামারি দেখে কসবা আখাউড়ার সাধারণ মানুষ বলতে শুরু করেছে আগের এমপি রাই ভালো ছিল।
কপি পোস্ট
লেখক সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা:- Mohammad Shariful Islam
Syed Md Mohsin’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।




















