, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

  • প্রকাশের সময় : ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ পড়া হয়েছে

আঅনলাইন সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। তবে দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। সিঁড়ির আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য কোনো বস্তু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন

​খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে বড় কোনো ক্ষতি না হলেও সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়েছে।

​ওসি আরও বলেন, যে মোটরসাইকেলটি ব্যবহার করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সেটি শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। গত ২০-২৫ দিনে সদর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতার তথ্য পাওয়া না গেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

জনপ্রিয়

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশের সময় : ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬