, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

  • প্রকাশের সময় : ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সামিনা লুৎফা—শিক্ষক নেটওয়ার্কের সদস‍্য। গোপালগঞ্জে আওয়ামী লীগের বেঁচে থাকার সংগ্রামে তিনি সন্ত্রাসের উপাদান খুঁজে পেয়েছেন। তাঁর এই পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলার আগে একটি বিষয় জানতে চাই: এতদিন তিনি কোথায় ছিলেন? সমালোচকরা বলেন, এই নেটওয়ার্কের শিক্ষকরা ডলারের বিনিময়ে কথা বলেন।
গোপালগঞ্জ ও তুরাগে যখন গণহত্যা হয়েছে, তখন তাঁর প্রতিবাদী কণ্ঠ কোথায় ছিল?
সারাদেশে শিক্ষকদের গলায় জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে, তখন তাঁর বিবেক কেন নীরব ছিল?
মুক্তিযোদ্ধাদের অসম্মান ও লাঞ্ছিত করার ঘটনায় তাঁর প্রতিবাদ শোনা যায়নি কেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন রাজনৈতিক প্রতিহিংসার নষ্ট করা হয়েছে—তখন তাঁর অবস্থান কী ছিল?
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিচ্যুতির ঘটনা, সহকর্মীদের পেশাগত অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার ঘটনায় তাঁর প্রতিবাদ কোথায় ছিল?
ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের অপমান, হেনস্তা এবং নিরাপত্তাহীনতার অভিযোগের সময় তাঁর শিক্ষকসুলভ নৈতিক অবস্থান কতটা দৃশ্যমান ছিল?
দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষণ, সংখ্যালঘুদের ওপর হামলা, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক পরিচয়ের কারণে নাগরিকদের ওপর নিপীড়নের অভিযোগ উঠেছে—এসব ঘটনায় তাঁর কণ্ঠ কতটা সোচ্চার ছিল?
একজন প্রকৃত শিক্ষকের দায়িত্ব, অন্যায় যে পক্ষ থেকেই সংঘটিত হোক, তার বিরুদ্ধে সমান নৈতিক দৃঢ়তা প্রদর্শন করা। কোথাও মাথা বিক্রি করা শিক্ষক হলে বলার কিছু নেই। পেশায় তিনি শিক্ষক, কিন্তু ওনার লেখার ধরণ দেখলে রুচিবোধ নিয়ে প্রশ্ন উঠে। শুধু খাতাপত্রের রেজাল্ট ভালো হলেই যে কাউকে শিক্ষক বানানো উচিত না এর অন‍্যতম উদাহরণ তিনি।
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভে সন্ত্রাস খুঁজে পাওয়া নিশ্চয়ই তাঁর অধিকার। কিন্তু প্রশ্ন হলো, অন্যায়ের অসংখ্য ঘটনায় দীর্ঘ নীরবতার পর হঠাৎ এই পক্ষপাতিত্ব সক্রিয়তা কি তাঁর নৈতিক অবস্থানের ধারাবাহিকতা, নাকি প্রতিবাদের ক্ষেত্র নির্বাচনের একটি রাজনৈতিক প্রবণতা?
একজন শিক্ষকের গ্রহণযোগ্যতা তাঁর রাজনৈতিক অবস্থানে নয়, বরং তাঁর নৈতিক অবস্থানের ধারাবাহিকতায়। প্রতিবাদ যদি নির্বাচিত হয়, তবে তা আর বিবেকের নিরপেক্ষ কণ্ঠ থাকে না; তা হয়ে ওঠে রাজনৈতিক অবস্থানের প্রকাশ।

Ashraful Alam Khokan’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

প্রকাশের সময় : ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬