, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

বিএনপিদলীয় সংসদ সদস্য ড.ওসমান ফারুক পদত্যাগ:আসন শূন্য ঘোষণা

  • প্রকাশের সময় : ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৭ পড়া হয়েছে
অনলাইন মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই গেজেট জারি করা হয়।

মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

এদিকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার সংসদ অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে ১৫ নভেম্বর থেকে।

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।

ওসমান ফারুক সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন। তার দক্ষতার প্রশংসা রয়েছে সব মহলে। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

বিএনপিদলীয় সংসদ সদস্য ড.ওসমান ফারুক পদত্যাগ:আসন শূন্য ঘোষণা

প্রকাশের সময় : ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬