, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি পোড়ালে আ. লীগ নেতাকর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে

  • প্রকাশের সময় : ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ পড়া হয়েছে

অনলাইন বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গাড়ি পোড়ানো বা জ্বালাও-পোড়াও হলে ওই এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এমনকি তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ারও হুমকিও দেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’-এর প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিল-পূর্ব সমাবেশে মশিউর রহমান রনি বলেন, ‘বর্তমানে একটি শ্রেণি, যাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ও দেশের মানুষ নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদেরকে আমরা দেশ থেকে আমরা বিতাড়িত করিনি, আপনাদের (আওয়ামী লীগকে) বিতাড়িত করেছে সাধারণ ছাত্র-ছাত্রী ও খেটে খাওয়া মানুষ। আপনাদের ভেতরে যারা বিচক্ষণ ও ভালো মানুষ আছেন, তারা আগের মতো মিসগাইড না হয়ে ভালো কাজের মাধ্যমে জনগণের মন জয় করার চেষ্টা করুন। কিন্তু আজকে যেভাবে গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করছেন ও গাড়ি পোড়াচ্ছেন, এতে আপনারা আপনাদের সেই পুরনো রূপই প্রকাশ

নাশকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আজকের পর থেকে নারায়ণগঞ্জের যে এলাকায় গাড়ি পুড়বে বা জ্বালাও-পোড়াও হবে, সেই এলাকার আওয়ামী লীগের একটা লোককেও বাড়িঘরে থাকতে দেওয়া যাবে না এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। নারায়ণগঞ্জে এই সন্ত্রাসী কর্মকাণ্ড থাকতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই ঘাড় ধরে পুলিশ প্রশাসনের কাছে তুলে দিতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে রনি বলেন, ‘আপনারা মনে করতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী কেন শেখ হাসিনার রূপ নিচ্ছেন না? কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তিনি সাধারণ মানুষকে কীভাবে ভালো রাখা যায় ও শান্তিতে রাখা যায়, সেই কাজটিই করছেন।’

সমাবেশ শেষে মশিউর রহমান রনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের শিবু মার্কেট থেকে শুরু হয়ে ফতুল্লা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে নারায়ণগঞ্জ জেলা যুবদলসহ বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয়

গাড়ি পোড়ালে আ. লীগ নেতাকর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে

প্রকাশের সময় : ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬