, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে

  • প্রকাশের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ পড়া হয়েছে
শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে কলকাতা-ঢাকা রুট ছাড়া অন্য কোনো দূরপাল্লার বাস বেনাপোল থেকে ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে। ভারত থেকে ফিরে আসা যাত্রীরা এসব বাসে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় আছেন।

একই বিষয়ে সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের সিনিয়র ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, চালক, পরিবহন শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এ কারণে বাস চলাচলের বিষয়ে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করছেন তারা। নির্দেশনা পাওয়া গেলেই পুনরায় বাস চলাচল শুরু হবে।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষের একাধিক ব্যক্তি জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের যান চলাচলও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প সড়ক ব্যবহার করে বরিশালগামী বাস চলাচল করছে। অন্যদিকে, বেনাপোল থেকে স্থানীয় রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে

প্রকাশের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬