
অনলাইন বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ইরান-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাতের মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোষ্ঠীটির সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর।
কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকর্মীদের গাড়ি দেখা যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সংক্ষিপ্ত নাম পিআইএফ। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হয়েছে বলে বিষয়টি স্বীকার করেছে সংস্থাটি। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি হুথিরা।
ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ জুলাইয়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা। ইয়েমেনের মাটিতে সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করেছে গোষ্ঠীটি। সূত্র: রয়টার্স




















