, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

শেখ হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

  • প্রকাশের সময় : ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ পড়া হয়েছে
অনলাইন বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আবেদনের সর্বশেষ অগ্রগতি জানতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

চিঠিতে ব্যারিস্টার স্টিভেন পাওলেস উল্লেখ করেন, গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় আবেদনের হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে। তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করছেন কি না, সে বিষয়ে নিশ্চিতকরণের প্রয়োজন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এই প্রেক্ষাপটে শেখ হাসিনার পক্ষ থেকে আইনি প্রতিনিধিত্ব করার একটি স্বাক্ষরিত অনুমতিপত্র চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে। পাশাপাশি পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে হাইকমিশনের কাছ থেকে জরুরি ভিত্তিতে জবাব প্রত্যাশা করেছে যুক্তরাজ্যের এই আইনি প্রতিষ্ঠানটি।

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

শেখ হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

প্রকাশের সময় : ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬