
অনলাইন শনিবার, ২১ নভেম্বর ২০২৬
অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের এক আসামি আছেন “ বলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রুহুল কবীর খান।
বৈশাখী টেলিভিশনে ‘মব’ করার অভিযোগ
শনিবার বিকাল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেইজবুক পেইজ থেকে এ অভিযোগ তোলা হয়, যেখানে ‘নিরাপত্তার স্বার্থে’ লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি।
পুলিশ বলছে, ওই টেলিভিশন স্টেশনে জুলাই অভ্যুত্থানের সময়কার হত্যা মামলার এক আসামি রয়েছেন। তাকে বনানী থানায় নেওয়া হয়েছে।
বনানী থানার ওসি সালাহ উদ্দীন বলেন, “বৈশাখি টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলনকে হেফাজতে নেওয়া হয়েছে।”
টেলিভিশন স্টেশনটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন বলেন, “আমি সশ্বত্র বাহিনীর অনুষ্ঠানে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।
প্রায় সোয়া ৪ মিনিটের লাইভে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল… মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”
ভিডিওতে শাদা শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছিল, তিনি ফোনও টিপছিলেন। কিন্তু ওই ব্যক্তির পরিচয়, কিংবা তিনি সেখানে কী করছিলেন, তা নিশ্চিত হতে পারেনি।





















