, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

যুবদলের মিছিলে যুবলীগের হামলা, ৩০ মোটরসাইকেল ভাঙচুর-আগুন

  • প্রকাশের সময় : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৬ পড়া হয়েছে
অনলাইন শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাঁয়ে আহত এক নেতা ও ডানে পুড়িয়ে দেওয়া একটি মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিপাইতনগরে যুবদলের মিছিলে হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া এবং একটিতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য মো. আকিব বলেন, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কিপাইতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন যুবদল-ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

যুবদলের মিছিলে যুবলীগের হামলা, ৩০ মোটরসাইকেল ভাঙচুর-আগুন

প্রকাশের সময় : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬