, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ২ পড়া হয়েছে

রাজধানীর ভাটারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজেদা বেগম (৬৫) ও আতাউর রহমান ঢালী (৪৫)।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ভাটারা থানার কুড়িল এলাকায় অভিযান চালিয়ে সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পুলিশের তথ্য অনুযায়ী, সাজেদা বেগম ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ডিবির তথ্য অনুযায়ী, আতাউর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। তিনি শেখ রাসেল ক্লাবের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, এসব সংগঠনের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও দিতেন আতাউর রহমান। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম, ভাটারা ও নিউমার্কেট থানায় চারটি মামলা রয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে