
অনলাইন বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
অনেক আগের কথা। একদিন দুপুরবেলা জাতীয় প্রেস ক্লাবের ব্যাংক গেইটে দেখি জটলা। অনেক মানুষ। চার পাঁচ জনলোক একজনকে মারধর করছে।
মুজিব কোট গায়ে বিশাল দেহের মানুষটাকে কেন মারে জানতে দাঁড়ালাম। কয়েকজন মার থেকে বাঁচাতে এগিয়ে এলো। পরে ক্লাবের কড়ইতলায় নিয়ে এলো। সেখানে একটা গাড়ি রাখা ছিলো। গাড়িতে বসাছিলো এক সুন্দরি মাতারি। সাজুগুজু করা,দেখতে খারাপ না। নুরের গায়ের কোট পাঞ্জাবি ছিঁড়ে গেছে। সাদা মানুষ লাল হয়ে গেছে মারধরে। আহারে নুরের চেহারা। জানতে চাইলাম কি হয়েছে ভাই। ওরা কারা। কেন মারলো। নাম জানতে চাইলাম। বললো নাম তার নুর হাকিম।
কি করেন জানতে চাইলে জানান আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ থেকে ভোট করতে চাইছিলো। কিন্তু আওয়ামী লীগের নৌকা না পেয়ে ছকিনার ডাব মার্কায় ভোট করেছে।
কেন মারলো তা আর বললো না। তবে যারা মারলো তারা বললো ভাই এ লোকটা বাটপার। চাকরি দেয়ার কথা বলে টাকা নিছে। চাকরিও দেয় না,টাকাও দেয় না। খালি ঘুরায়। দেখাও করে না। আজ পাইছি।
তখন শুনি উনি সচিবালয়ে দালালি করেন।
এর পর মাঝে মধ্যে প্রেস ক্লাবের কড়াই তলা দেখা হতো।
ওমা একদিন শুনি সেই নুর হাকিম সম্পাদক হইছে। গাড়িতে স্টিকার লাগানো। তখন ভাবলাম কি করলাম জীবনে একটা দালাল আজ সম্পাদক। আর আমি মফিজ?
সেই সম্পাদক নুর আওয়ামী লীগ আমলে এমন কোনো সুবিধা নাই যা নেয় নাই। কোটি কোটি টাকার মালিক হইছে। দুই শ কপি পত্রিকা ছেপে ক্রোড়পত্র পায় সব।
টাকার গরমে নুরের চেহারায় ঝিলিক মারে।
সেই নুর পাঁচ আগস্টের পর মার্স্ক পরে হাটে, যাতে কেউ চিনতে না পারে। ইউনুসের যুগে মার্স্ক ছাড়া দেখিনি।
এখন নৌকা ছেড়ে ধান লাগায়,ধান কাটে। জামাত শিবির নিয়ে ফুর্তি করে। সব মিলিয়ে বেশ আছে।
তবে নুরের গত দুই বছরের সব কাম মনে থাকবে। যা খুশি করো নুর, করে যাও সোনা।
Zakir Hossain Emon’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।




















