, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

  • প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৮৭ পড়া হয়েছে

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

নুরুজ্জামান আহমেদ (রিংকু) স্টাফ রিপোর্টার:

লালমনিরহাটের আদিতমারীর ফলিমারী গ্রামে আসাদুল হাবিব দুলু ।
মন্ত্রী বলেন, হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে। যতটুকু জেনেছি হত্যার দায় স্বীকার করেছে সন্দেহভাজনরা। পুলিশ দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে। এরপর বিচার শুরু হবে। কোনো বিলম্ব হবে না। রামিশা হত্যার বিচারের মতোই দ্রুত শিশু নন্দিনী রানী হত্যার বিচার দ্রুত শেষ করে আদালতের রায় বাস্তবায়ন করবে সরকার

লালমনিরহাটে শিশু নন্দিনী রানী হত্যার ঘটনায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় দ্রুত বিচারের আশা ব্যক্ত করেন তিনি।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেছেন, ‘নির্মম, নৃশংস ও বর্বরোচিত এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা নেই। আমরা তার পরিবারের কাছে এসেছি, সরকারের পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা শোকাহত নন্দিনী রানীর পিতা-মাতাসহ পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। যদিও বাজেট অধিবেশন চলমান আমাদের। বাজেট অধিবেশনের মধ্যেই আমরা এসেছি। যত ধরনের সহযোগিতা প্রয়োজন, প্রধানমন্ত্রী সেটা দেবে।’

তিনি আরো বলেন, ‘হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে। যতটুকু জেনেছি হত্যার দায় স্বীকার করেছে সন্দেহভাজনরা। পুলিশ দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে। এরপর বিচার শুরু হবে। কোনো বিলম্ব হবে না। রামিশা হত্যার বিচারের মতোই দ্রুত শিশু নন্দিনী রানী হত্যার বিচার দ্রুত শেষ করে আদালতের রায় বাস্তবায়ন করবে সরকার।’

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম)এর সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপির নেতারা।

হত্যাকাণ্ড ঘিরে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘মব সৃষ্টি করে যারা আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিরাপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, এক্ষেত্রে পুলিশকে বিশেষ সতর্ক করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে স্থানীয়দেরই প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’

ঢাকা থেকে সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে আসেন আসাদুল হাবিব দুলু। নন্দিনী রাণীর বাবা-নলিনী মোহন বর্মণের বাড়িতে কিছুটা সময় কাটান তিনি।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬