, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

মমতার বাড়িতে নিরাপত্তা নিয়েসেফ’ নন তৃণমূল নেত্রী? মন্ত্রী অগ্নিমিত্রার

  • প্রকাশের সময় : ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২০২ পড়া হয়েছে
  • অনলাইন১৮ জুন ২০২৬ ১৯ : ২৫

তার মাঝেই সমানে এসেছে, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের একটি মন্তব্য। অগ্নিমিত্রা মমতা ব্যানার্জির নিরাপত্তা প্রসঙ্গে বলেন, ‘দেখুন সেটা তাঁর ব্যাপার, তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন না কেন্দ্র সরকারের নিরাপত্তা নেবেন।’

তারপরেই একপ্রকার বোমা ফাটান অগ্নিমিত্রা। ‘স্বচ্ছতা মে স্বাগত’ কর্মসূচিতে মন্ত্রী বলেন, ‘বাইরের লোকের থেকে তো তাঁর পরিবারের লোকের কাছ থেকে সবথেকে ভয়ের। এর আগেও আমরা বহু ঘটনা দেখেছি এবং শুনেছি, সত্য-মিথ্যা জানি না, পরিবার থেকে খুব একটা ওঁ সেফ নন। সিকিওর নন। সেখানে তাঁকে কে বাঁচাবে। রাজ্য সরকারের সুরক্ষা নেবেন, না নেবেন  সম্পূর্ণ তাঁর ব্যাপার।’আজকাল 

বুধবার রাতে ডেরেক জানিয়েছিলেন, তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে বর্তমানে কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। ঘটনায় আতঙ্কিত তৃণমূল সাংসদ জানান, মমতার কালীঘাটের বাড়ির প্রবেশপথ আটকে রাখার জন্য তিনি তাঁর গাড়িটিকে দাঁড় করিয়ে রেখেছেন।

সাংসদ সাগরিকা ঘোষ এক্স বার্তায় লেখেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক। কেন দিদির দীর্ঘদিনের নিরাপত্তা কর্মীদের হঠাৎ প্রত্যাহার করা হল এবং কেন গভীর রাতে তাঁকে কোনও নিরাপত্তা ছাড়াই ফেলে রাখা হল? একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোনও রাজনৈতিক বিষয় নয়, এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বাংলায় প্রতিহিংসাপরায়ণ রাজনীতির এক অবিশ্বাস্য খেলা চলছে।’

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

মমতার বাড়িতে নিরাপত্তা নিয়েসেফ’ নন তৃণমূল নেত্রী? মন্ত্রী অগ্নিমিত্রার

প্রকাশের সময় : ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬