, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

মৌলভীবাজারে বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মৃত্যু

  • প্রকাশের সময় : ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫৪ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের এই তিন বাসিন্দা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন।
নিহত কাবিল ও হামিদ আপন দুই ভাই। তারা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কামালপুর গ্রাম থেকে একটি নৌকা নিয়ে ওই তিন জেলে হাকালুকি হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে আকাশ কালো করে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় তারা মারা যান।একই গ্রামের ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ‘হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ ছিলেন। তার মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।
জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

মৌলভীবাজারে বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মৃত্যু

প্রকাশের সময় : ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬