, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

কূপের ভেতর ছাগলছানা, তুলতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

  • প্রকাশের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৬৩ পড়া হয়েছে

কূপের ভেতর ছাগলছানা, তুলতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
পরিত্যক্ত কূপে পড়ে গেছে একটি ছাগল ছানা। ছানাটিকে তুলতে হবে।
কিন্তু কীভাবে তোলা যায়। উপয়ান্তর না দেখে ভেতরে নেমে পড়লেন একজন। কিন্তু এরপর তার কোনো সাড়া নেই। তার খোঁজে নামলেন আরেকজন।
এরপর আরো দুইজন। শেষ পর্যন্ত চারজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২০ জুন) টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায়।

মৃতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং(১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে টেলকি বাজারের পাশে একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছানাটিকে তুলতে প্রথমে কূপে নামেন নেইমার। কিন্তু খানিকক্ষণ পরও নেইমারের সাড়া পাওয়া যায় না। একপর্যায়ে ভেতরে নামেন নেইমারের বাবা বাবুল হাদিমা।

এদিকে, একে একে কূপে নামা চারজনের কারোরই সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। ছুটে আসে আশপাশের লোকজন। শেষপর্যন্ত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কূপের ভেতর থেকে একে তাদের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, চারজনের লাশ উদ্ধার করে পরিবারেরকাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

কূপের ভেতর ছাগলছানা, তুলতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

প্রকাশের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬