
তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
পরে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।
সেলিমা আহমাদ নিটল-নিলয় গ্রুপের অটোমোবাইল, সিমেন্ট, কাগজ, রিয়েল এস্টেট, ইলেকট্রনিকস ও আর্থিক সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০১ সালে তিনি বিডব্লিউসিসিআই প্রতিষ্ঠা করেন। নারী উদ্যোক্তা সৃষ্টি, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং অর্থনৈতিক ক্ষমতায়নে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি হোমনা-তিতাসের অবকাঠামো, শিক্ষা ও নারী আত্মকর্মসংস্থানে কাজ করেন।
এফবিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, লাশ দেশে আনার পর সেলিমা আহমাদের জানাজা ও দাফন করা হবে।





















